somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিশিভোরে

১৮ ই জুলাই, ২০০৬ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনের মইধ্যে কেমন উথাল-পাথাল করে...কি যে হইলো আইজ আমার? চোখ বুজি, ঘুম আহে না কেন? চোক্ষের ভিতরে সিনামার পর্দার লাহান কি জানি বান্ধা, সেইখানে কে ঘুরাফেরা করে? কে? হাত ইশারায় আমারে ডাকে...তারে কি আমি চিনি? চিনি না? চিনি তো...ছি ছি কি শরমের কথা। না না আর ভাবুম না।

উলটা পাশ ফিরা শুই তো...অখন ঘুম আইতেই হইব। চক্ষের মইধ্যে আর কিসসু আইতে দিমু না। চোউখ বন্ধ। ওরে মাইয়া তুই এইবার ঘুমা।আরে...! বুকের ভিতর থিকা কিসের শব্দ শুনি আবার? কে গো? কেন গো তুমি আমারে ডাকো? এমুন কইরা ডাকো...এমুন কইরা? আমি যে আর থাকতে পারি না...তোমার কাছে ছুইটা আইতে মন চায়...কিন্তু আমার যে বড় ডর করে। যদি মায় উইঠা যায়?যদি পাড়াপড়শী জাইন্যা যায়? না না আমি যামু না।

আবার ডাকো...আবার?...আর তো পারি না...

লাজ শরমের মাথা খাইয়া তুমি যদি এমুন কইরা আমারে ডাকো, তাইলে আমি কি করমু কও?...আমি...আমি যামু... আমিও তো তোমার জন্য উতলা হইয়া আছি... মায় জানলে জানুক, পাড়া পড়শী কলংকিনী কইলে কউক...আমি তোমার কাছে যামু...যামু।


-------------------------------------------------------------------
পুরোপুরি ইন্সপায়ার্ড বাই হাবিবের গান "ভালোবাসব"।আমার কি দোষ,গান শুনে এমন এমনই মনে হলো যে!

গানটা না শুনে থাকলে GLvb থেকে শুনে নিতে পারেন।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:২১
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×