somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গান গাই আমার মনরে বুঝাই

০৮ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[রং=#800080]ছোটবেলা থেকে দেখা স্বপ্নগুলো নিয়ে কখনও ভাবতে বসলে দেখি তার সমস্ত কিছুর সাথে কিভাবে যেন কোন না কোন ভাবে জড়িয়ে আছে গান। ভীষন আনন্দের কোন মুহুর্তে উচ্ছ্বল কোন গানে হাত-পা ছুড়ে নিজের মনে নাচানাচি করা, বা সবকিছু অসহ্যলাগা, ভেঙেচুড়ে ফেলতে চাওয়া বিদ্্রোহী সময়ে ফুল ভলিউমে গান ছেড়ে, তার সাথে নিজের গলার স্বরটাও অনেক উঁচুতে তুলে চিৎকার করে গান গাওয়া--এর কোন বিকল্প নেই আমার কাছে। অথবা সবকিছু থেকে দূরে থাকার একলা অভিমানী সময়ে নির্লজ্জের মত যে সংগী পাশে এসে জোর করে বসে পড়ে--যন্ত্রে অথবা আমার কণ্ঠে, সেই আমার গান।

গান ভালোবাসতে বাসতে ভালোবেসে ফেলি গানের স্রষ্টার স্বত্তাকেও। নায়কের প্রেমে কখনও পড়িনি, পড়েছি গায়কের গায়কীর প্রেমে। এরকম একজন, সানী জুবায়েরের ক'টা গান এখানে তুলে রাখছি বাধ্য হয়েই--টানা শুনতে শুনতে মাথায় ঘুরছিলো; এখন মাথায় ঘুরতে ঘুরতে এখন দেখি হাতের আঙুলেও ভর করেছে।


[গাঢ়]#.[/গাঢ়]
মোহর আমার নেই কিছু
তবে তারার আলোয় আছে রূপালী আগুন
ভোরের আলোয় আছে সোনা।
শুধু ভালোবাসা চাইলে এসো,
নইলে একেবারেই এসো না।।

আকাশে মেঘের রং দেখে
আমি ঘরের প্রদীপ এক এক করে জ্বালিয়েছি
এভাবে বল না কত স্বপ্নের জাল বোনা
ছলনায় দূরে দূরে রইবে বলে কি
আর কাছে আসো না?

দু'হাতে আপন মুখ ঢেকে
আমি চেয়েছি স্মৃতির বাসরটাকে ভুলে যেতে
চেতনার স্রোত ধরে স্মৃতির নিবিড় আনাগোনা
ঘুরেফিরে চেতনায় রইবেই বলে কি
সশরীরে আসো না?

[গাঢ়]##.[/গাঢ়]
রাতের তারার মত একদিন নিরবে
অন্ধকারে যাবো ঝরে
আমার সকল গান হোক তবুও
তোমারে লক্ষ্য করে
তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো
আমি কাঁদি অনেক ব্যথায়।।

আমার বুকের 'পর
সেই রাতে জমেছে যে শিশিরের জল
তুমিও কি চেয়েছিলে শুধু তাই
ক্ষয়ে যাক জীবন সকল
জীবনের সাধ লয়ে জেগে আছো
ব্যথা দিতে পার তবু।।

হয়ে যায় আকাশের তলে কত
আরো কত আগুনের ক্ষয়
কত দিন হয়ে গেছে ব্যথিত অতীত
তার কথা কে রাখে মনে?
পুরনো সে তারার দিন শেষ হয়ে যায়
নতুন আশার প্রদীপ জ্বেলে।।


[গাঢ়]###.[/গাঢ়]
ওরে হৃদয় তুই এখনও এত বোকা
যেন মায়ের কোলে অবোধ ছোট্ট খোকা।।

কেন খুঁজিস মিছে
সোনার মত হারিয়ে যাওয়া দিন?
কেন ভাবিস বসে
চেরাগ হাতে আসবে আলাদিন?
কেন আঁকিস মনে
বৃথাই কেবল অসম্ভবের ছবি
কেন বুঝিস না তুই
যা শিখেছিস মিথ্যে ছিলো সবই।।

আজো বোশেখ এলে
হন্যে হয়ে খুঁজিস শীতলপাটি
আজো কিসের খোঁজে
হন্তদন্ত করিস ছুটোছুটি
আজো দিনের শেষে স্বপ্ন দেখিস
জোনাক জলা রাত
আজো ভীড়ের মধ্যে কেন ধরিস
মিথ্যে কারো হাত?

--------------------------------------------------------------------------------
নিজের জন্য, তাই প্রথম পাতায় নয়। তবু যদি কেউ আসে যার কাছে গানগুলো নেই কিন্তু শুনতে ইচ্ছা হচ্ছে তাদের জন্য [/রং] wjsK দিয়ে দিলাম।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৪:৩৯
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×