somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা সম্পর্কে আইএসপিআরের বক্তব্য বানোয়াট: জে. মাহবুব

১৫ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাবেক সেনাবাহিনী প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে: জে: (অব) মাহবুবুর রহমান, খালেদা জিয়া সম্পর্কে আইএসপিআরের সব অভিযোগকে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যে মূলক দাবি করে বলেছেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে আইএসপিআরকে ব্যবহার করে খালেদা জিয়ার চরিত্রহরণের জন্য নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে । সোমবার দুপুরে গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক সেনাবাহিনী প্রধান এ অভিযোগ করেন। তিনি বলেন, মইনুল রোডের বাড়ির সঙ্গে সশস্ত্র বাহিনীর কোন সম্পৃক্ততা নেই । তারপরও সরকার অসৎ উদ্দেশ্য সাধনে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করছে। যা সশস্ত্র বাহিনীর মান মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। সেনাকর্মকর্তাদের সাথে খালেদা জিয়ার দুর্ব্যবহার ও হুমকি-ধমকি দেয়ার অভিযোগ তিনি বানোয়াট ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন। পূর্ব পরিকল্পিতভাবে মইনুল রোডের বাড়িতে সাংবাদিকদের ডেকে নিয়ে যেসব জিনিসপত্র দেখানো হয়েছে তা বেগম খালেদা জিয়ার নয় বলেও সাংবাদিক সম্মেলনে সাবেক এই সেনা প্রধান দাবি করেন। মাহবুবুর রহমান বলেন, প্রতিরক্ষা বাহিনীর একটি উইংকে ব্যবহার করে এ ধরনের কুৎসিত অপপ্রচারের দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বর্তায়।
মইনুল রোডের বাড়িতে খালেদা জিয়ার দামি জিনিসপত্র, সেনাকর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার ও হুমকি দেয়াসহ আইএসপিআরের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, এয়ারভাইস মার্শাল (অব.)আলতাফ হোসেন চৌধুরীসহ,সেনা নৌ ও বিমান বাহিনীর সাবেক বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সাবেক সেনা প্রধান বলেন, সরকার তাদের রাজনৈতিক অসৎ উদ্দেশ্য সাধনের জন্য সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। যেদিন বাড়িটি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করা হল সেদিন সাংবাদিক, আইনজীবী কাউকেই সেখানে যেতে দেয়া হয়নি। অথচ তার পর সাংবাদিকদের দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে।
হান্নান শাহ বলেন, ওয়ান-ইলেভেনের সময় খালেদা জিয়ার মইনুল রোডের বাড়িতে যৌথবাহিনী অনেক তল্লাশি করেছে তখন তো কিছু পায়নি। এটা পরিকল্পিতভাবে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্র হরণের জন্য করা হয়েছে।
উল্লেখ্য, খালেদা জিয়া সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার ও হুমকি দিয়েছেন বলে রোববার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আইএসপিআর পরিচালক।
এছাড়া ওইদিন বেশ কয়েকজন সাংবাদিককে মইনুল রোডের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
(শীর্ষ নিউজ ডটকম/আইএম/এএইচ/২.০০ঘ)
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×