কষ্ট পাই, ক্ষত-বিক্ষত হয় হৃদয়,
চোখ ভিজে আসে নোনা জলে
স্বপ্নগুলো ভেসে যায় চোখের জলে,
তবুও নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখি তোমাকে নিয়ে।
অদেখা তোমাকে নিয়েও
আমি হাজারো স্বপ্নের জাল বুনি।
আবারও কোনো এক ঝড়ে
আমার স্বপ্ন ভঙ্গ হয়,
আমার পুজোর প্রতিমা তুমি
আমার মাঝেই বিলিন হয়ে যাও।
আবার আমিই তোমাকে গড়ি সুনিপুন হাতে
কখনো শিল্পীর রং-তুলিতে
কখনোবা কবির কাব্যিক
কোনো ভাষার ছোঁয়ায়।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




