জ্বরের পাশাপাশি ব্লগিং নামে একটা ভাইরাসও যে আমার মনকে নিয়ন্ত্রন করছে সেটা বলতে ভুলেই গিয়েছিলাম। এই সাইটটিতে এসে খুব অল্প সময়ে অনেকের সাথেই পরিচয় হয়েছে, ভালো লেগেছে আপনাদের কথা, আপনাদের কবিতা, মতামত ও মন্তব্য। আপনাদেরকে দেয়ার মত তেমন কিছুই এখনো লিখতে পারিনি, তবুও আপনাদের কথা আমাকে অনুপ্রাণিত করে। অসুস্থতার মধ্যেও কম্পিউটারের সামনে একটা দুর্নিবার আকর্ষণে ছুঁটে আসি, অন্তত এতটুকু জানাতে যে, আমি আছি আমি এখনো হারিয়ে যাইনি।
আমার জন্যে দোয়া রাখবেন, যেন খুব তাড়াতাড়ি অসুস্থতাকে জয় করে আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আপনারা অনেক অনেক ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




