ব্যক্তিগতভাবে আমরা দু'ভাই, কোন বোন নেই, তাই ছোট্টবেলা থেকেই একটা বোনের খুব অভাব অনুভব করতাম। গত বছর যখন ও হলো তখন আমাদের পরিবারের সবাই কি যে খুশি হয়েছি তা ঠিক বলে বোঝাতে পারবোনা। দুর্ভাগ্য আমাদের যে ও ওর বাবা-মা'র সাথে আমেরিকাতে থাকে। তাই ইচ্ছে হলেও ওকে একটু আদরও করতে পারিনা, খুব খারাপ লাগে ওর জন্যে, ওর কথা মনে হলেই ওর ছবিগুলো দেখি আর ভাবি ইশ্ যদি ও বাংলাদেশে থাকতো! মাঝে মাঝে তাই চাচার কাছে ওর ছবি পাঠাতে বলি, কত বড় হলো, কেমন হলো দেখার জন্যে। দু'মাস আগে ও ওর বাবা-মা'র সাথে বাংলাদেশে এসেছিলো বেড়াতে, তখন ক্লাস বাদ দিয়ে সারাক্ষন ওকে নিয়ে খেলা করতাম। আমার মা'তো যেদিন ওরা চলে যাচ্ছিলো সেদিন কেঁদে-কেটে অস্থির। আমাদের পুরো সংসারের চোখের মনি এখন আমার এই ছোট্ট বোনটি, ওর জন্যে সবাই দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




