বন্ধুরা, অনেকদিন পর আজ আবার ব্লগে এলাম। কেমন আছেন আপনারা সবাই? অসম্ভব ব্যস্ততায় কাটছে আমার দিনগুলো।
বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ছাড়াও অনেকের সাথেই দেখা করতে হচ্ছে, পাশাপাশি দাওয়াতও চলছে। হা.. হা.. হা.. হা.. আজও দু'টো দাওয়াত ছিলো। কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছি।
যার সাথেই দেখা হচ্ছে, সেই যেন আমাকে চিরদিনের জন্যে বিদায় দিয়ে দিচ্ছে। হঠাৎ করেই চেনা মুখগুলো খুব অচেনা মনে হচ্ছে। অবশ্য আমারও যে খারাপ লাগছেনা, তা নয়। পহেলা বৈশাখ, একুশে ফেব্রুয়ারীর প্রভাত ফেরী, বিজয় দিবস, ঈদ এমনি অনেক কিছুই মিস করবো! নিউ মার্কেটের চটপটি, ফুচকা, টিএসসি আর শাহবাগের আজিজ মার্কেটের আড্ডা এ সবকিছুই আমার মনে থাকবে সারাজীবন।
ঢাকা কমার্স কলেজের চেনা প্রাঙ্গন, সোনালী দু'টি বছরকে আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি বলেই আজও মনে হয়।
চেনা পথ, চেনা মুখ সবকিছু ছেড়ে যেতে খারাপ লাগছে বৈ কি! মনে হচ্ছে বুকের ভেতর দীর্ঘ 24বছর ধরে বড় হয়ে ওঠা একটা বট গাছকে কেউ হয়তো শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে চাইছে। এ কষ্ট ঠিক বোঝানোর নয়। তবুও দু'টো পয়সার জন্যে যেতে হবে। বাবা-মা, নিজের ভবিষ্যত সবকিছুর জন্যেই যেতে হবে।
যেখানেই থাকি, যেভাবেই থাকি আপনারা আমার জন্যে দোয়া করবেন, যেন ভালোভাবে থাকি, সুস্থ থাকি। সৃষ্টিকর্তা আপনাদের সবার মঙ্গল করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



