somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

হ্যাপি নিউ ইয়ার : টাইমস স্কয়ার

০১ লা জানুয়ারি, ২০০৭ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে নিউ ইয়ার-এর শুভেচ্ছা। ঠিক যে মুহূর্তে আমি নিউ ইয়ার উদযাপন করছি, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সবাই ঈদের আনুষ্ঠানিকতায় ব্যস্ত, তাই নিউ ইয়ারের পাশাপাশি পবিএ ঈদের-ও শুভেচ্ছা রইল সবার প্রতি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটান শহরে অবস্থান করার সুবাদে এবার আমার সৌভাগ্য হয়েছে প্রায় 1মিলিয়ন মানুষের সাথে নতুন বছরকে স্বাগত জানানোর। আমি ম্যানহাটান শহরের 9ম এ্যাভিনিউতে অবস্থান করছি, আর সে সুবাদে টাইমস স্কয়ার আমার বাসা থেকে দেখা যায়। আজ সকাল থেকেই ম্যানহাটান শহরটি মানুষের পদচারণায় মুখর ছিলো। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে, টাইমস স্কয়ারে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দ ভাগাভাগি করে নিতে।

আমার ধারণা পৃথিবীর এমন কোন দেশ ছিলোনা যেখান থেকে অন্তত 1জন মানুষ এখানে না এসেছে। সন্ধ্যা হতেই এই শহরে মানুষের আনাগোণা বেড়ে যেতে দেখা যায়, পাশপাশি সাপ্তাহিক ছুটির কারণেই এখানে মানুষের সংখ্যা ছিলো অনেক। মানুষের পাশাপাশি এখানে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিলো নিউ ইয়র্ক শহরের পুলিশ প্রশাসন(এন.ওয়াই.পি.ডি)। অসম্ভব রকম নিরাপত্তার মধ্যে দিয়ে কোন রকম অঘটন ছাড়াই এখানে প্রায় 1মিলিয়ন মানুষ আজ বরণ করে নিয়েছে নতুন বছরকে। আনন্দ উদ্দীপনার কোন কমতিই আমার চোখে পড়েনি। সব জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এখানে জড়ো হয়েছিলো নতুন বছরকে স্বাগত জানাতে।

ভালো-মন্দ সব কিছু মিলিয়ে বিদায় নিলো 2006, অনেকের মতোই এই বছরটা আমার জীবনেও স্মরণীয় হয়ে থাকবে বিশেষ কিছু কারণে। ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে খুব বেশী কিছু লিখা সম্ভব হলোনা হয়তো, তবুও বলবো এখানে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দই অন্যরকম। ঠিক যে মুহূর্তে আমি এই লিখাটা লিখছি, ঠিক তখনো আমার ঘরের জানালা দিয়ে ভেসে আসছে, মানুষের আনন্দ-উল্লাসের ধ্বনি, হাসি, পটকা ফাটানো, চিৎকার, পুলিশের গাড়ির সাইরেন-এর শব্দ। এ এক অন্যরকম ভালোলাগা। শেষ করার আগে বলবো, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক আনন্দ-উল্লাস, ভালোলাগা-ভালোবাসার বারতা। সবাই ভালো থাকুন। স্বাগতম 2007।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×