somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন এমন হলো বাবা দিবসে?!

১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ অনেকদিন পর লিখতে বসেছি। সামুতে ইদানীং খুব একটা আসা হয়না। কিন্তু প্রায়ই ঢুঁ দিয়ে সামুকে দেখে যাই। ভেবেছিলাম বাবা দিবসে আমার বাবাকে নিয়ে দু'কলম লিখবো কিন্তু হলো তার বিপরীতি। তবুও অসম্ভব রকম দুঃখবোধ থেকেই লিখতে বসলাম আজ বাবা দিবসে। ভেবেছিলাম অন্যান্য বারের মতোই বাবার স্মৃতিচারণ করেই কিছু লিখবো, হলোনা।

আজ লিখবো আমার দাদু'কে নিয়ে। আজ ১৬ই জুন, নিউ ইয়র্ক সময় ভোর রাত ৫টার দিকে হঠাৎ বড় ভাইয়ার ফোন পেয়ে রীতিমতো ভঢ়কে উঠেছিলাম। কলটা রিসিভ করতেই বড় ভাইয়া ওপাশ থেকে শুধু বললো, দাদু আর নেই। বলার মতো কিছু মুখ থেকে বের হলোনা। মাত্রই ঘুম থেকে উঠে এতবড় একটা দুঃসংবাদ শুনে মনে হচ্ছিলো কিছুক্ষণের জন্য বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। শুধু জিজ্ঞেস করলাম, কিভাবে? বড় ভাইয়া বললো সপ্তাহখানেক ধরেই নাকি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন। ডঃ দেখেও নাকি আশা ছেঁড়ে দিয়েছিলেন।

খুব বেশী কিছু আর বলতে পারলাম না। মনে হলো মুহূর্তের মধ্যেই আমি ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়েছিলাম অনেক অনেক আগের দিনগুলোতে। দাদু'র অনেক স্মৃতিই এখন আমার চোখে ভেসে আসছে। দেশ থেকে চলে আসার দিন আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলেন, বলেছিলেন, "দাদুভাই, তুমি আমাকে মাফ করে দিও যদি আর দেখা না হয়, আর পারলে খুব তাড়াতাড়িই একবার এসে ঘুরে যেও" কে জানতো যে দাদুর সাথে ওটাই আমার শেষ দেখা। এর মাঝে একবার দাদুকে স্কাইপিতে দেখেছিলাম, সে সময়ও একই কথা বলেছিলেন। ফোনে যে বার শেষ কথা হলো, তখনও তার বার বার একই কথা, "দাদু, দেশে কবে আসবা, আমাকে নাতবৌ দেখাবানা?"

ভাবতেই পারছিনা আর কিছু, সবকিছু এলোমেলো হয়ে আসছে। কি অসম্ভব রকম আদর আর ভালোবাসতেন আমাদের তা আর বলে বোঝানোর নয়। আমার বাবাও ছিলেন অসম্ভব রকম মা ভক্ত ছেলে। আমার দাদুকে দেখেছি, আমার বড় ভাইয়ার আর বাবাকে একসাথে মুখে তুলে খাইয়ে দিতে। এমন দৃশ্য ক'জন দেখেছেন জানিনা, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে। বাবা ওত বড় হওয়ার পরেও যেন সে তার মা'র সেই ছোট্ট ছেলেটিই ছিলো।

গ্রামের বাড়ীতে যখন বেড়াতে যেতাম, তখন দূর থেকেই দেখতাম দাদু যেন ঘর থেকে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিত। বাবাকেও দেখতাম, কান্না করছে অঝোর ধারায়। মা-সন্তানের এই বাঁধন আমি আর দ্বিতীয়টি দেখিনি।

আজ বাবা দিবসে তাই বার বারই শুধু দাদীমার কথাই মনে পড়ছে। ভাবতেই পারছিনা দাদীমা আর নেই, আর কোনদিনও আমাকে নাতবৌ এনে দিতে বলবে না, আর কোনদিনও আমাকে দাদুভাই বলে জড়ায়ে ধরবেনা, আর কোনদিনও দেশে এসে শেষবার দেখে যাওয়ার কথা বলবেনা। বুক ফেঁটে কান্না আসছে।

সবাইকে শুধে বলে বেড়াতো আমার নাতী আমাকে অনেক আদর করে। একবার গাড়ী দূর্ঘটনায় দাদুর হাত ভেঙে গিয়েছিলো। হাসপাতালে দেখতে গেলেই আমি দাদীমাকে মুখে তুলে খাইয়ে দিতাম, সে কথা সে বলে বেড়িয়েছে মনে হয় পৃথিবীর সবাইকেই :)

আজ দাদীমা কেবলই স্মৃতি, তবুও বলবো, দাদীমা এই নশ্বর পৃথিবী ছেঁড়ে চলে গেছেন ঠিকই কিন্তু সে বেঁচে থাকবেন আমাদের সবার হৃদয়ে। আজ বাবা দিবসে তোমাকে অনেক মনে পড়ছে দাদীমা, আমি এই পৃথিবীতে আছি তোমার কারণেই । আমি বাবা পেয়েছি তুমি ছিলে বলেই। তুমি যেখানেই থাকো, অনেক অনেক ভালো থেকো। মন থেকে প্রার্থনা করি, মহান সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×