somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

অতঃপর: সামুতে ১২ বছর

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অবেলায় ঘুম দিয়ে উঠেছি। ঘড়ির কাটায় এখন ভোররাত ৩:৩০ এর কিছু বেশী। ব্লগের অনেকের প্রোফাইলে ঢুঁ দিচ্ছি, কারো কারো লিখা পড়ছি। হঠাৎই চোখে পড়ল, নিজের প্রোফাইলে। পরিসংখ্যান থেকে দেখতে পেলাম সামুতে আমার বয়স ১২ বছর ১ মাস। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে যেন কোথায় হারিয়ে গেলাম। অনেকটা ফ্ল্যাশব্যাকে চলে যাওয়ার মতো।

পরিষ্কার করে কিছু ভাবতে পারছিনা। অনেক অনেক স্মুতিকথা মনে পড়লো। বিগত ১২ বছরে কতকিছু ঘটে গেছে! নতুন যখন সামুতে এসেছিলাম, তখন অাসলে সময়টাই ছিলো অন্যরকম। ব্লগের পরিবেশও অনেকটা শান্ত ছিলো। অসাধারণ কিছু ব্লগারের পদচারনা ছিলো, যাদের লিখায় অনুপ্রেরণা পেতাম, ইচ্ছে হতো তাদের মতো করে লিখার। প্রথম দিককার অনেকেই হয়তো এখন আর নেই। যারাও আছেন তাদের মধ্যেও মনে হয় খুব কম মানুষই এখন লিখালিখি করেন। করলেও হয়তো সামুতে আর ওভাবে লেখেননা। একটা শূণ্যতাবোধ তো আছেই। প্রথমদিককার কেউ এই লিখা পড়লে হয়তো কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন আমি কি বলতে চাচ্ছি।

খুব বেশী দূরে যাবার দরকার নেই, নিজেকে দিয়েই বুঝি।

বলছিনা, সামুতে এখন আর ভালো লিখা হচ্ছে না। হচ্ছে, তবে সামু এখন আর সেই আগের ব্লগ নেই। কেন যেন মনে হয় ফেইসবুক, টুইটারের বেশ প্রভাব পড়েছে এখানে। কোথায় যেন লিখার মধ্যে গভীরতাটা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। গঠনমূলক লিখার সংখ্যাও তুলনামূলকভাবে কিছুটা কম বলেই মনে হলো। তবে আমি হতাশ নই মোটেও। জানি জীবন চির পরিবর্তনশীল, অনেকটা নদীর স্রোতের মতো।

অগণিত আশাবাদীদের মতো আমিও ভাবতে ভালোবাসি। নতুনের জয়গান হোক, সামুর পাতাগুলো আগামীতে সমৃদ্ধহোক নতুনের পদচারনায়। বাংলা ভাষাতেই মেধা আর মননের বিকাশ ঘটুই এইটাই চাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫২
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×