somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

নববর্ষ ভাবনা

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখতে দেখতে আরো একটি বছর পেরিয়ে গেল। সময়ের সাথে সাথে বয়সের পাল্লাটাও ভারী হচ্ছে বৈকি! কৈশরের দাঁড়ি-গোঁফের অনেকটাই বদলে ফেলেছে তার আপন রং। শরীরের মাংশপেশী, চামড়া ক্রমশই হারাচ্ছে তার স্বাভাবিক মসৃনতা। কপালের ভাঁজ, দ্বিতীয় থুতনির আনাগোনা সবকিছুই ধীরে ধীরে জানান দিচ্ছে তাদের অবসাদের কথা।

জীবনের এই প্রান্তে এসে কেন যেন নতুন বছর আর আগেরও মতো উৎসবমুখর মনে হয়না। উৎসব করারও তেমন কিছু দেখিনা। তবুও সময়তো বয়ে যাচ্ছেই তার আপন নিয়মে। বিগত বছর হারিয়ে ফেলা অনেক চেনা মুখ ভেসে আসছে স্মৃতিপটে, হয়তো বার্তা দিয়ে যাচ্ছে নতুন কাউকে হারিয়ে ফেলার আগমনী বার্তা। সবকিছু ভেবে কিছুটা মুষড়ে পড়ি।

উল্টো দিকে তেমনি সহধর্মিনীর প্রথম পরশ, প্রথম সন্তানের আর্বিভাব, প্রথম বাবা হওয়ার অনুভূতি। ছোট্ট একটা মানুষকে ঘিরে পরিবারের সবার এই আনন্দ, ভালোবাসাও দিচ্ছে বেঁচে থাকার অদম্য ইচ্ছেকে নতুন প্রান। এ যেন এক মিশ্র অনুভূতি। জীবন নামের বহতা নদীর পাঁড়ে দাঁড়িয়ে আমি দেখছি এই আনন্দ-বেদনার খেলা। কিন্তু আমিতো সেই আমিই রয়ে গেছি। ছোট্ট শিশু থেকে, কিশোর, যুবক আর এখন পুরুষ হয়েছি এই পথের বাঁকে দাঁড়িয়েই।

দূরের কালো মেঘ ক্রমশঃই ঘনিয়ে কাছে চলে আসেছ। দূর থেকে অস্পষ্টভাবে বিদায়ের সাহনাইরে সুর শুনতে পাই। ভয় হচ্ছেনা এতটুকুও, তবুও মায়ময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে কার-ই বা ইচ্ছে করে? এই যে চিরচেনা মুখগুলো, পেছনে ফেলে একা একা অজানা গন্তব্যে কার-ই বা যেতে ইচ্ছে করে? কিন্তু কালের এই অমেঘ নিয়ম খন্ডানোর ক্ষমতাতো আমাদের নেই।

চলে যাবার আগে শুধু এই পৃথিবীকে আমার সন্তানের বাসযোগ্য করে যেতে চাই, যেখানে ওরা বড় হবে প্রকৃতির কোলে, নিঃশ্বাস নেবে বুক ভরে। সুন্দর একটা পৃথিবী, একটা দেশ, একটা সমাজ, যেখানে থাকবে না কোন মারামারি-হানাহানি, থাকবে না কোন লোভ-লালসা, অযাচিত রক্তপাত। যতদিন বেঁচে আছিঁ, আমি প্রাণপনে সরাবো সব জঞ্জাল। নতুনের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

নতুন বছর সবার জীবনে বয়ে আনুক, সুখ-শান্তি আর সমৃদ্ধির নতুন বারতা।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৩:৩৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×