বেশ কিছুদিন আগে আমার ব্যক্তিগত ব্লগে একটা লিখা লিখেছি ডাটা আর্কাইভিং নিয়ে। পুরো লিখাটাতেই আমার ব্যক্তিগত মতামত তুলে ধরেছি। যেহেতু ব্যক্তিগতভাবে ডাটা আর্কাইভিং আমার জন্য অত্যন্ত সিরিয়াস বিষয়, তাই ব্যাপারটা নিয়ে আমাকে বেশ ভাবতে হয়েছে। বর্তমান বাজার, বাজেট এবং টেকসই পদ্ধতি সবকিছু মাথায় রেখেই লিখাটা লিখা হয়েছিলো। তদুপরি, আমি কখনোই মনে করিনা আমার সিন্ধান্ত বা ধারনাটাই সবচেয়ে সঠিক বা বাস্তবসম্মত। সুতরাং আপনাদের মূল্যবান মতামত জানতে আগ্রহী।
তথ্যের ধরন বুঝে ডাটা আর্কইভিং কে আমি মূলত দু'ভাবে দেখি।
স্থায়ী তথ্যঃ যে তথ্যগুলো পরিবর্তনযোগ্য নয় বা পরিবর্তন হওয়ার কোন সুযোগ নেই তাকে স্থায়ী তথ্য বলা হয়েছে। যেমন পারিবারিক স্থির চিত্র বা চলমান চিত্র, গান, কোন অনুষ্ঠানের ভিডিও এসব তথ্য স্থায়ী তথ্যের অর্ন্তগত। এ ধরনের তথ্যগুলো স্থায়ী মিডিয়াতে সংরক্ষণ করা সবচেয়ে যুক্তি যুক্ত। হতে পারে সেটা সিডি, ডিভিডি, ব্লু-রে ডিস্ক বা ক্লাউড মিডিয়া। যেহেতু স্থায়ী তথ্য অত্যন্ত গুরূত্বপূর্ণ তাই এইগুলোকে সবচেয়ে সিকিউরড স্থানে সংরক্ষণ করা প্রয়োজন। আমি ব্যক্তিগত ভাবে ব্লু-রে এম ডিস্ককে এ ধরনের কাজের জন্য সবচেয়ে উপযোগী মনে করি। তার অন্যতম একটা বড় কারন হলো ক্লাউডে দীর্ঘ মেয়াদে প্রতি গিগাবাইটের দাম তুলনামূলক ভাবে বেশী।
অস্থায়ী তথ্যঃ যে তথ্যগুলো পরিবর্তনশীল বা ক্রমাগত আপডেট হচ্ছে এ তথ্যগুলোকে অস্থায়ী বলে ধরা হচ্ছে। যেমন কোন ডকুমেন্ট, ওয়েব বা এ্যাপ্লিকেশন প্রজেক্ট ইত্যাদি। এ ধরনের তথ্য হার্ড ডিস্ক, ফ্ল্যাশ মেমরি বা ক্লাউডে রাখা যেতে পারে। তাতে করে পরবর্তীতে এ তথ্যগুলো নামিয়ে আবারও কাজ করা যেতে পারে বা আপডেট করা যেতে পারে।
লিখার মূল ধারনা এটাই। আপনারা কে কিভাবে তথ্য সংরক্ষণ করছেন। আপনাদের ধারনা পেতে ইচ্ছুক।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




