somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে দেখা ২০১৯

৩১ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছরটা দেখতে দেখতেই শেষ হয়ে এলো। একটা বছর বেশ দীর্ঘ সময় হলেও ঠিক কি ভাবে যে এ বছরটা আমি প্রায় পার করে ফেললাম ঠিক বোধগম্য হচ্ছে না। জীবনের এই প্রথম এমন একটা বছর কাটলো যেটা কেবলই শূণ্যতায় ভরা বা বেশ ফাঁকা বলে মনে হচ্ছে। ঠিক কি করলাম একটা বছর সে হিসেবটাও ঠিক গুছিয়ে বলতে পারবো বলে মনে হয়না।

জীবন থেকে আমার প্রত্যাশা খুবই অল্প। স্বাভাবিক আর দশটা মানুষের মতো, সুস্থ আর সুন্দর ভাবে কাছের বা দূরের সবাইকে নিয়ে নিভৃত জীবন-যাপন করা। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারা, কাছের মানুষগুলোর মুখে ক'টা অন্ন, পরার মতো বস্ত্র এইতো। কোন গাড়ি, বাড়ী, ব্যাংঙ্ক ব্যালেন্স এর প্রয়োজন বোধ করি না। এভাবেই কোন একদিন হঠাৎই চলে যাওয়ার অজানা উৎকণ্ঠায় বেঁচে আছি।

ব্যাক্তিগতভাবে খুব কাছের বলতে এ বছর হারিয়েছি আমার বাবা-চাচা আর একজন দূর সম্পর্কীয় মামা কে। এটা নিঃসন্দেহে আমার জন্য একটা অপূরণীয় ক্ষতি। এখনো এই শোক পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছি বলে মনে হয় না। বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে বাবা-কে ভীষণ মনে পড়ে। তবে বাবার এই চলে যাওয়া আমাকে বিভিন্ন ভাবে আরো ভালো মানুষ হওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করেছে সেটাও অস্বীকার করার উপায় নেই। সবচেয়ে ভালো যে পরিবর্তন এসেছে বলে মনে হয়, সেটা হলো নামাজের প্রতি আরো বেশী যত্নবান হওয়া, নিয়মিত নামাজ আদায় করা। আচরণের দিক থেকেও বেশ নমনীয়তা এসেছে সেটাও বুঝতে পারি তবে এ ক্ষেত্রে আমাকে আরো ধর্য্যের পরীক্ষা দিতে হবে হয়তো।

যাইহোক, পারিবারিকভাবে বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে ভালো একটা কিছু করার উদ্যোগ নেয়া হচ্ছে, যাতে তার আত্মায় কিছুটা হলেও শান্তি মেলে। সন্তান হিসেবে তেমন কিছু একটা করার স্বাধীনতা হয়তো আমাদের আছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও। বাবা বেঁচে থাকতেও এতিমদের প্রতি তিনি ভীষণ দরদি ছিলেন সেটা বিভিন্ন সময়েই আমরা বুঝতে পেরেছি তার বিভিন্ন কাজের মাধ্যমে। আজ বাবা হারিয়ে আমারাও যখন এতিম তখন মনে হলো, গ্রামের এতিমখানার বাচ্চাগুলোর জন্য কিছু একটা করা যেতে পারে। খুব আশ্চর্যজনক ভাবে বাবা'র কবরস্থানের পাশেই একটা এতিম খানা আছে। তাই, ভাবছি এখন থেকে প্রতি বছরই ঐ বাচ্চাগুলোর জন্য কিছু একটা করার চেষ্টা করবো। রাব্বুল আলামীন আমাদের এই ছোট্ট প্রয়াসকে কবুল করুন, বাবার আত্মাকে শান্তি দিন এটাই প্রত্যাশা করছি। আর আপনাদের সবার কাছেও বাবার জন্য দোয়া চাইছি।

বাবার কথা শুরু করতেই কথাগুলো কোথা থেকে যেন কোথায় এসে পড়লো।

বলছিলাম এই বছরের কথা। পরিচিত অনেক মুখকেই আমরা হারিয়েছি এ বছর। এ যেন এক মৃত্যুর মিছিল। সৃষ্টিকর্তার এই অমেঘ নিয়তিকে এড়িয়ে যাওয়ার সাধ্য মানুষের কোথায়? তবুও বিদায় জানানো আর নিজের বিদায়ের প্রস্তুতি নেয়া ছাড়া আর বেশী কিছু করার ক্ষমতা আমাদের নেই।

অনেক ঘটনা আর দুর্ঘটনায় আরো একটা বছর শেষ হতে চলেছে। নতুন বছরের আগামী দিনগুলো সবার জন্য সুন্দর আর সুখময় হোক, দেশ তথা দেশের মানুষগুলো আরো ভালো আর সুস্থ থাকুক, শুভ চিন্তার উদয় হোক, সকল মতভেদ ভুলে একজন অন্যজনের দুঃসময়ে এগিয়ে আসুক এই প্রত্যাশাই করছি। পাশাপাশি আপনাদের সবার দোয়াও কামনা করছি।

নতুন বছর শুভ হোক সবার জন্য। সবাইকে নতুন বছরের অগ্রিম শুছেচ্ছা রইল। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:১৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×