somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে মাইক্রোসফটের প্লুটন সিকিউরিটি চিপ

১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দীর্ঘদিন ধরেই বিভিন্ন মাদারবোর্ড এবং পিসি ম্যানুফ্যাকচারিং কোম্পানীগুলো তাদের কম্পিউটারগুলোতে টিপিএম (ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল) চিপ ব্যবহার করে আসছে হার্ডওয়্যার এবং সাইবার সিকিউরিটির কথা চিন্তা করে। মাইক্রোসফটের উইন্ডোজ ওপারেটিং সিস্টেমেও এ সংক্রান্ত যথেষ্ট সাপোর্ট সংযুক্ত হয়েছে। তদুপরি কম্পিউটারের হার্ডওয়্যারের এবং তথ্যের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা নিশ্চিত করা সম্ভব হয় নি। টিপিএম মূলত ছোট্ট একটি চিপ যা প্রসেসর যা মূলত হার্ডওয়্যারের নিরাপত্তা নিশ্চিত করতে গোপন ক্রিপ্টোগ্রাফিক কী ব্যবহার করে।

বিগত ২০১০ সালে একজন হ্যাকার সামান্য এসিড এবং মেটাল সুঁচ ব্যবহার করে এই নিরাপত্তা দেয়াল কিভাবে ভাঙতে হয় তা দেখিয়েছিলেন। মূলত টিপিএম এবং সিপিইউ এর মধ্যে যোগাযোগের বাসে ইন্টারফেয়ার করেই তিনি দীর্ঘ সময় ধরে তথ্য বাগিয়ে নিতে বা ক্রিপ্টোগ্রাফিক কী বের করতে সক্ষম হয়েছিলেন।

মাইক্রোসফট সম্প্রতি ঘোষণা দিয়েছে যে তারা একটি সিকিউরিটি চিপ তৈরী করে তা তাদের গেমিং কনসোলে ব্যবহার করে এর সম্ভাব্য সমাধান খুঁজে পেয়েছে। এর অংশ হিসেবেই মাইক্রোসফট সিপিইউ ম্যানুফ্যাকচারিং কোম্পানী ইন্টেল, এএমডি, কোয়ালকমের সাথে সমঝোতায় পৌঁছেছে। খুব শীঘ্রই, এই প্রসেসর নির্মাতা কোম্পানীগুলো প্লুটন চিপ সমৃদ্ধ সিপিইউ বাজারে ছাড়বে বলে আশা করা হচ্ছে। পুরো বিষয়টা বাস্তবে রূপ নিলে আগামীতে হয়তো মাদারবোর্ডগুলোতে টিপিএম মডিউল এর জন্য কোন সকেট পাওয়া যাবে না তবে হার্ডওয়্যার এবং কম্পিউটারের সার্বিক নিরাপত্তা আরো জোরদার হবে।


একটি স্যাম্পল টিপিএম।

সার্বিক বিষয় আপাতত ভালো মনে হলেও, এখানে একটা বিষয় ব্যক্তিগতভাবে আমি ঝামেলার বলে মনে করি তা হলো, এই প্রযুক্তি বাস্তবায়িত হলে আগামীতে ব্র্যান্ডেড কম্পিউটারের বাজার বড় হবে এবং তুলনামূলকভাবে কম্পিউটার বিষয়ে কম জানা লোকজন চালু মেশিনে নতুন হার্ডওয়্যার সুংযুক্তি নিয়ে কিছুটা ঝামেলায় পড়বেন। বিশেষ করে বায়োস থেকে কিভাবে এই প্রযুক্তি নিয়ন্ত্রন করতে হয় তা শিখতে হবে। যদিও ব্যাপারটা অনেক খানি নির্ভর করছে প্রসেসর বা মাদারবোর্ড র্নিমাতারা আদৌ এই প্রযুক্তি চালু বা বন্ধ করার ব্যবস্থা রাখবেন কি না তার উপর। যেহেতু এটি একটি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা তাই এটি বড় করপোরেশন বা ব্যবসাক্ষেত্রের জন্য বেশ ভালো হলেও ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকারীগন যারা কমবেশী কম্পিউটারের হার্ডওয়্যার পরিবর্তন বা আপগ্রেড করেন তাদের ক্ষেত্রে কিছুটা ঝামেলা বাড়বে বৈ কমবে না।

পড়ুন বিস্তারিত
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:০৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×