somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইন্টেল প্রসেসর এর হাইপার থ্রেডিং প্রযুক্তি

১৫ ই জুন, ২০২১ ভোর ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইন্টেল তার প্রসেসরে মান উন্নয়নে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি যোগ করে চলেছে। সময়ের সাথে সাথে সেই প্রযুক্তিগুলো বিভিন্ন জেনারেশনের প্রসেসরে আর্বিভাব হলেও তা বেশীরভাগ মানুষের জানা-শোনা গন্ডীর মধ্যে নেই খুব স্বাভাবিক ভাবেই কারণ সবাই এই বিষয়গুলোতে সূক্ষ্ম দৃষ্টি রাখেন না। তেমনি একটি প্রযুক্তির নাম "হাইপার-থ্রেডিং" যা বিগত দুই দশকের মতো সময় ধরে ইন্টেলের বিভিন্ন প্রসেসরে বিদ্যমান।

হাইপার থ্রেডিং প্রযুক্তি পরিপূর্ণভাবে বোঝার জন্য কিছু বিষয়ে সম্যক ধারনা থাকা প্রয়োজন যেমন, সিপিইউ সকেট, ফিজিক্যাল ও লজিক্যাল সিপিইউ বা প্রসেসর ইত্যাদি। তার আগে নিচের ছবিটি দেখুন।


কপিরাইটঃ লিঙ্কড্ইন

সিপিইউ সকেটঃ কম্পিউটারের মাদারবোর্ডে অবস্থিত যে ম্যাকানিক্যাল যন্ত্রাংশে প্রসেসর বসানো হয় তাকেই মূলত সিপিইউ সকেট (ক্ষেত্র বিশেষে স্লট) বলা হয়। প্রসেসরের ব্র্যান্ড এবং এর জেনারেশন ভেদে সকেট বিভিন্ন ধরনের হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য উইকিপিডিয়ার এই পাতাটি অধ্যয়ন করতে পারেন।

ফিজিক্যাল প্রসেসরঃ স্বাভাবিকভাবে খুচরো বাজার থেকে একটি প্রসেসর কেনা হলেও আধুনিক প্রসেসরগুলোর ভেতরে একাধিক কোর থাকে (বর্তমানে ২-১৬ টি কোর পর্যন্ত পাওয়া যাচ্ছে)। মূলত কোরের সংখ্যা ভেদে প্রসেসরের পারফরম্যান্সে তারতম্য হয়ে থাকে যদিও আরো অনেকগুলো বিষয় রয়েছে (ক্লক স্পীড, সিস্টেম বাস, ক্যাশ মেমরী, ব্যান্ডউইডথ ইত্যাদি)। তবে ভারী কাজকর্মের জন্য কোর সংখ্যা যতটা বেশী হয় ততই ভালো বা দ্রুত কাজ সম্পন্ন করা যায়। এই কোরগুলোকেই মূলত ফিজিক্যাল প্রসেসর বলা হয় যা বাস্তবিক অর্থেই মূল প্রসেসর ভেতরে বিদ্যমান। উপরের চিত্রে সর্বমোট ৪ টি কোর দেখা যাচ্ছে তাই এটাকে কোয়াড কোর প্রসেসর বলা যায় বা বলা হয়ে থাকে।

লজিক্যাল প্রসেসরঃ লজিক্যাল প্রসেসর মূলত সফটওয়্যার (মাইক্রোকোড) চালিত ফিচার যা ফিজিক্যাল কোরের ভেতর একাধিক থ্রেড তৈরী করে একই সাথে অনেকগুলো কাজ সম্পাদন করতে সহায়তা করে। স্বাভাবিকভাবে প্রতিটি কোরে কেবল একটি লজিক্যাল প্রসেসর বিদ্যমান থাকে। কিন্তু হাইপার-থ্রেডিং প্রযুক্তি সমৃদ্ধ প্রসেসর এই একটি কোরের ফিচার/ক্ষমতা ব্যবহার করে তা দুটো ইন্সট্যান্সে ভাগ করে প্রতিটিকে একটি এক প্রসেসর হিসেবে স্থাপিত করে (চিত্রে তা HThread হিসেবে দেখানো হয়েছে)। মনে রাখতে হবে যে, এই দুটো থ্রেড বা লজিক্যাল প্রসেসর মূলত একটি কোরের শক্তিকেই শেয়ার করছে। অপারেটিং সিস্টেম (লিনাক্স, ম্যাক বা উইন্ডোজ ইত্যাদি) এই থ্রেডগুলোকেই লজিক্যাল প্রসেসর হিসেবে আখ্যায়িত করে থাকে এবং প্রতিটি কোরকে আলাদা কাজ করার নির্দেশ পাঠায় তাই যত বেশী লজিক্যাল কোর থাকবে কম্পিউটার তত বেশী কাজ এক সাথে সম্পাদন করতে পারবে।

হাইপার থ্রেডিংঃ আমাদের আলোচ্য বিষয় হাইপার থ্রেডিং মূলত ইন্টেল উদ্ভাবিত সেই প্রযুক্তি যা মূলত ফিজিক্যাল প্রসেসর কোরকে একাধিক থ্রেডিং এর মাধ্যমে স্বতন্ত্র প্রসেসিং ইউনিট তৈরী করে। ২০০২ সালে ইন্টেল প্রথমবার তাদের পেন্টিয়াম ৪ প্রসেসরের মাধ্যমে এই প্রযুক্তির সূচনা করে। সেই থেকে প্রায় প্রতিটি প্রসেসরেই তাদের এই প্রযুক্তি যুক্ত করে আসছে।

ব্যক্তিগত অভিমতঃ হাইপার থ্রেডিং নিঃসন্দেহে একটি অত্যাধুনিক প্রযুক্তি যা মানুষের দৈনন্দিন কম্পিউটার নির্ভর জীবনকে অনেকক্ষেত্রেই সহায়তা করছে তবুও ব্যক্তিগতভাবে আমি এই প্রযুক্তির ততটা ফ্যান নই। তার অন্যতম কারন হলো ২০১৮ সালে ইন্টেল এই প্রযুক্তির মারাত্মক নিরাপত্তা ঝুঁকি থাকার বিষয়টি জ্ঞাত হওয়ার পরেও বিষয়টি জনসম্মুখে নিয়ে আসে নি। কেবলমাত্র ২০১৯ সালে বিভিন্ন নিরাপত্তা গবেষক দল এই বিষয়টি সবার সম্মুখে নিয়ে আসলে তারপর ইন্টেল বিষয়টি স্বীকার করে। এই নিরাপত্তার ঝুঁকিকে মাইক্রোআর্কিটেকচারাল ডাটা স্যাম্পলিং (এমডিএস) হিসেবে আখ্যা দেয়া হয়েছে যার বিশদ এত স্বল্প পরিসরে আলোচনা করা সম্ভব নয়। তবে সবারই বিষয়টি নিয়ে পড়াশোনা করা বা জানা উচিত বলে আমি মনে করি। স্বাভাবিক কম্পিউটার ব্যবহারকারীরা এ ধরনের ঝুঁকির আওতায় খুব একটা না পরলেও এটা যে একটা মারাত্মক নিরাপত্তা জনিত উদ্বেগের বিষয় তা অস্বীকার করার উপায় নেই। এ থেকে বাঁচতে কম্পিউটারের বায়োস থেকে হাইপার থ্রেডিং প্রযুক্তি বন্ধ করে দেয়া ছাড়া আর কোন সমাধান নেই।

দ্বিতীয়ত, ইন্টেল এই সফটওয়্যার চালিত ফিচারকে ব্যবহার করে বিলিয়ন বিলিয়ন ডলার কাস্টমারদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে যা আমার কাছে আনএথিক্যাল বিজনেস প্র্যাকটিস বলে মনে হয়েছে। কারণ, একই জেনারেশনের দুটো ভিন্ন প্রসেসর (সম সংখ্যক কোরযুক্ত) তৈরীতে একই সিলিকন ব্যবহার করা হলেও শুধুমাত্র হাইপার থ্রেডিং (মাইক্রোকোড/সফটওয়্যার) ফিচাটির কথা বলে দুটো ভিন্ন প্রসেসর দাম নির্ধারণ করে ক্রেতার কাছ থেকে টাকা এক প্রকার হাতিয়ে নেয়া হয়েছে। এর অন্য মানে দাাঁড়ালো, সমসংখ্যক কোর সমৃদ্ধ দুটো প্রসেসরের যেটিতে হাইপর থ্রেডিং আছে সেটির এই ফিচার বন্ধ করে দিলে, যেটিতে এই প্রযুক্তি নেই সেটার সাথে পারফরম্যান্সে কোন পার্থক্য থাকার কারণ নেই, কিন্তু দামের পার্থক্য থেকেই যাচ্ছে।

দ্রষ্টব্যঃ এই লিখার বিভিন্ন স্থানে প্রয়োজনীয় রেফারেন্স লিঙ্কের মাধ্যমে যুক্ত করে দেয়া হয়েছে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২১ রাত ১১:০৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×