
একই শিরোনামে গত বছরের আগস্টে একটা লিখা পোস্ট করেছিলাম। উদ্দেশ্য ছিলো কবি সুফিয়া কামাল রচিত মুক্তিযুদ্ধকালীন সময়ে লিখা তার ডায়েরীর অংশবিশেষ যা "একাত্তরের ডায়েরী" নামে পরবর্তীতে প্রকাশ পেয়ে ছিলো তা সংরক্ষণ করার কথা জানানো। এই গ্রন্থে লেখক মূলত ডিসেম্বর ১৯৭০ থেকে ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত সময়ের বিভিন্ন দিনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এটিকে মুক্তিযুদ্ধের একটি প্রামাণ্য দলিল বলা চলে নির্দ্বিধায়। কাজ অনেকটাই এগিয়ে যাওয়ার পরেই ঠিক কি কারণে ছন্দপতন হয়েছিলো তা মনে নেই।
তবে সম্প্রতি তার রচিত পুরো গ্রন্থটি সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি গ্রন্থটির ভূমিকা অংশটুকুও তুলে ধরা হয়েছে গ্রন্থটির ঐতিহাসিক মূল্যের কথা মাথায় রেখে। স্বদিচ্ছা আর আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও সম্পাদনায় কিছু বানানে ভুল থেকে যাওয়া অসম্ভব নয়। এ ব্যাপারে আপনাদের ক্ষমাসুন্দর দৃষ্টি প্রত্যাশা করছি।
গ্রন্থটি ১৯৮৯ সালে প্রথম হাওলাদার প্রকাশনী থেকে বাজারে আসে। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। পূর্ণ গ্রন্থটি পড়তে পারবেন এখান থেকে। ধন্যবাদ।
বিঃদ্রঃ আপনারা আমাদের কাজের যে কোন ধরনের ভুলগুলাকে রিপোর্ট করতে পারবেন আমাদের "রিপোর্ট করুন" ফিচার ব্যবহার করে।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২২ ভোর ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




