somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

প্যানাসনিক লুমিক্স এস৫ - আমার নতুন ক্যামেরা

১০ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফটোগ্রাফীর প্রতি আমার ভালোলাগা দীর্ঘদিনের। সম্প্রতি এই ভালোলাগা ভিডিওগ্রাফীতেও ছড়িয়েছে মূলত ইউটিউবের কল্যাণে। নিউ ইয়র্ক শহর ও তার আশেপাশে টুকটাক ঘোরাঘুরি করা হয় প্রায়ই। মাঝে মাঝে বাংলাদেশেও যাওয়া হয়, কিন্তু তেমন কোন স্মৃতি থাকে না। মাঝে পরিবারের অনেক সদস্য বিদায় নিয়েছেন, তাদের কোন ছবি বা ভিডিও নেই স্মৃতি হিসেবে। সবকিছু মিলিয়ে একটা ভালো ক্যামেরার অভাব অনুভব করছিলাম দীর্ঘদিন থেকেই।

বেশ ক'মাস আগে এই ক্যামেরাটি নিয়ে ছোট একটা লিখা পোস্ট করেছিলাম ব্লগারদের মতামত জানার উদ্দেশ্যে। মাঝে অনেকদিন নিয়ম করে প্রায় প্রতিদিনই এই ক্যামেরাটির এত বেশী স্যাম্পল ভিডিও আর ছবি দেখেছি যে মনে হয়েছে যে, বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যাইহোক, বেশ কিছুদিন ঘাঁটাঘাঁটি করার পর অবশেষে কিনে ফেললাম। বছর শেষে অনেকটা নিজেকে ট্রিট করছি বলতে পারেন। মাঝে দীর্ঘদিন আমার কাছে ভালো কোন ক্যামেরা ছিলো না। অত্যাধুনিক তেমন কিছু নয়, তবে মোটামুটি মানের একটি ক্যামেরা। আশা করছি, টুকটাক ছবি তোলা এবং ভিডিও করার পর আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারবো। সত্যি বলতে কি, আমার কাছে এই অপেক্ষা বেশ দীর্ঘ মনে হচ্ছে হা হা হা, কবে ক্যামেরাটি হাতে পাবো সেই আশায়।

আপাতত ক্যামেরাটির কোন স্পেকস দিয়ে মাথা নষ্ট করছি না তবে যারা জানতে ইচ্ছুক তারা এই ক্যামেরাটির রিভিউ পড়তে পারবেন এখান থেকে। সাইটটিতে বেশ কিছু স্যাম্পল ছবি এবং ভিডিও দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×