ছোটখাটো ইস্যু হলেই ক'দিন পরপরই বাংলাদেশের সীমান্তে নির্বিচারে মানুষকে গুলি করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বি.এস.এফ.। এই বিষয়গুলো বারবার ঘটার পরেও সরকার প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ কেন নিচ্ছে না তা আমার বোধগম্য নয়। পতাকা বৈঠক, সরকারি বৈঠক নানা ধরনের গাল-গপ্প জনগণকে বোঝানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না, ওপার থেকে গুলি চলছেই। তথাকথিত প্রতিবেশী রাষ্ট্রের যদি আচরণ এমন হয় তবে বোঝা যায় তারা কেমন প্রতিবেশী।
সংবাদপত্র তথা মিডিয়ার লোকজনদের কাছে অনুরোধ থাকবে বিষয়টি জোর দিয়ে রাষ্ট্রপ্রধান ও বর্ডার গার্ড বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের আপনারা জিজ্ঞেস করুন তারা আসলে এ ব্যাপারে কি করছেন ও তাদের প্রচেষ্টার রেজাল্ট কি? দেশের জনগণকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করা তাদের দায়িত্ব আর এ দায়িত্ব কেন তারা ঠিক মতো পালন করতে পারছেন না।
বাংলাদেশ স্বাধীন হলেও আপাত: দৃষ্টিতে পুরোপুরি স্বাধীন নয় বলেই আমার ধারনা। এ দেশ পাকিস্তান থেকে মুক্তি পেলেও ভারত থেকে মুক্তি মেলে নি। স্বাধীন দেশের মাটিতে অন্য দেশের কোন সামরিক বাহিনীর লোকের উপস্থিতি সেটাই প্রমাণ করে।
আজও বাংলাদেশের সীমান্তের ভেতরে ঢুকে বি.এস.এফ. গুলি চালিয়েছে।
I. পড়ার সাধারণ অর্থ সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন
আলোচনাটা আপাদত একটা ফাইলে করে টেবিলে তুলা থাক। এসো আগে আমরা একটু ধ্বংস ধ্বংস খেলি। শত বছর হতে চলল পাইনা বাতাসে তেমন লাশের গন্ধ। জাহানের বাতাসটা ভরে উঠুকনা... ...বাকিটুকু পড়ুন
১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী ১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন