somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

অভিনন্দন প্রফেসর এহসান হক

১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রবাসে বিশেষ করে আমেরিকায় হাতে গোনা যেসব বিশেষ কিছু ব্যক্তিদের ব্যাপারে আমি খোঁজ-খবর রাখি তাদের একজন অধ্যাপক এহসান হক। আজ বাংলাদেশের একটি দৈনিক পত্রিকার সাইটে দেখলাম খবর এসেছে যে প্রফেসর হক যুক্তরাষ্ট্রের সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন (সূত্র)। তার ব্যাপারে যারা জানেন তাদের কার কেমন অনুভূতি হচ্ছে আমি জানিনা তবে আমি ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দিত। একজন বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে, একজন আমেরিকান হিসেবে তিনি আমাদের কমিউনিটির জন্য অনেক সম্মান নিয়ে এলেন।

প্রফেসর হকের ব্যাপারে এবং তার কাজ নিয়ে আমি আমার ব্যক্তি ব্লগে একটা লেখা লিখেছিলাম ২০১৬ সালে। সে সময়ে এম.আই.টি এর টেকনোলজি রিভিউ-তে প্রফেসর হক ও তার কাজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়েছিলো এবং তাকে আগামীর আবিষ্কারক হিসেবে উল্লেখ করা হয়েছিলো। প্রফেসর হক মানুষ এবং কম্পিউটারের কথোপকথন তথা তথ্য আদান-প্রদান নিয়ে রচেস্টার বিশ্ববিদ্যালয়ে কাজ করছিলেন। কম্পিউটার মানুষকে ক্যামেরায় দেখেই তার মানসিক অবস্থা অনেকটাই বুঝতে পারার মতো প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন। তার এই গবেষণা মানুষের মানসিক স্বাস্থ্য সেবায় বিরাট ভূমিকা রাখতে পারে। ইচ্ছে থাকলে পুরো বিষয়টি নিয়ে ঘেঁটে দেখতে পারেন।

যাইহোক, রাত আড়াইটায় ঘুম বাদ দিয়ে এই লিখার কারন একটাই, অধ্যাপক হকের এই প্রাপ্তিতে আমি এবং আমরা সবাই আনন্দিত ও উচ্ছ্বসিত। ব্যক্তিগতভাবে আমি তার সার্বঙ্গীন মঙ্গল, আরো সফলতা ও সুস্থতা কামনা করছি। অভিনন্দন প্রফেসর এহসান হক।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫০
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×