somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

বাংলাদেশ - ২০২৬ সাফ ওমেনস্ ফুটসাল চ্যাম্পিয়ন

৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতিদিন বাংলাদেশের অনলাইনভিত্তিক সংবাদপত্রগুলোর সাইটে গেলেই দেশ সম্পর্কিত এত বেশী নেতিবাচক সংবাদ দেখতে পাই যে, মাঝে মাঝে ইচ্ছেই করে না সাইটগুলো ভিজিট করতে। তবুও জানার অসীম ইচ্ছেকে অবদমিত করার প্রয়াস বার বার ব্যর্থ করে সংবাদ পড়ি। মাঝে মাঝে ছোট ছোট কিছু ভালো খবর দেখে অবশ্য মনটা বেশ ভালো হয়ে যায়, ঠিক ক'দিন আগে যেমন হলো।

বাংলাদেশের দামাল আর অদম্য মেয়েরা "২০২৬ সাফ ওমেনস্ ফুটসাল চ্যাম্পিয়নশিপ" টুর্নামেন্টে-এ চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলো দক্ষিণ এশিয়ার দেশগুলো। খেলাগুলো চলতি বছরের ১৩ থেকে ২৫শে জানুয়ারি পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো, ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয়ছিলো ভারত দলের বিপক্ষে। খেলায় বাংলাদেশ ৩-১ গোলে জয়লাভ করে। সর্বমোট ৬টি ম্যাচে ১৪ টি গোল করে সিরিজের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশের সাবিনা খাতুন।

বাংলাদেশের বর্তমান এই ফুটবল দলটির প্রতি আমার বেশ আস্থা রয়েছে। অতীতেও সাফ গেমসে তারা সাফল্য পেয়েছে। আমার ধারনা ওদের সঠিকভাবে পরিচর্যা করতে পারলে ওদের দিয়েই আর্ন্তজাতিক পরিমণ্ডলে আরো সাফল্য অর্জন সম্ভব হবে। অভিনন্দন জানাই আমাদের ফুটবল দলের প্রতিটি সদস্য ও টিমের সাথে সম্পর্কিত সকলকে। তাদের সবার ঐকান্তিক চেষ্টায় এ সাফল্য এসেছে আর সে ধারা আগামীতেও অব্যাহত থাকবে তেমনটাই আশা করি।

আমি ক্রীড়া সম্পর্কিত কোন ব্যক্তি নই, আর এ ব্যাপারে আমার ধারনাও বলতে গেলে শূন্যের কোঠায়। তদপূরি আর্ন্তজাতিক স্টেজে বাংলাদেশের যে কোন ধরনের খেলায় সমর্থন সব সময়ই থাকবে। আর্ন্তজাতিক পরিধিতে যারাই দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার পেছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশ আরো এগিয়ে যাক, এই প্রত্যাশাই থাকছে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×