আমার বানানো কিছু কবিতা
০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোন সে
-------------
কোন সে আকাশ নীল হল আজ
আলোর পথে চেয়ে
কোন সে পাখি গাইল যে গান
কোন রূপসী মেয়ে
বাংলা তুমি চির সুন্দর
থেকে যেও চিরদিন
আমরা তোমায় স্মরণ করবো বহু রাত আর দিন
তুমি হলে মা গ্রাম্য বধুর খোঁপায় ফুলের বোঁটা
তুমি হলে মা আষাঢ় মাসের ঘন বৃষ্টির ফোঁটা
তুমি হলে মা সেই গগনের দোয়েল পাখির ডাক
তোমার সকল রূপ দেখে আমি হয়ে যাই নির্বাক
আলোর পাখি
---------------------
আলোর পাখি পাখ উড়িয়ে
ভালোবাসা দেয় ছড়িয়ে
স্বপ্ন ভরা আলো আশা
সবকিছু তাই ভালোবাসা
মিষ্টি মধুর সৃতির ঘরে
মাঠ পাহাড় গহ্বরে
এই পৃথিবী বাগান ভরা
সব শিশুদের এইতো গড়া
নিজের মনে ছবি আঁকি
সুখ তুলে নেয় আলোর পাখি
আকাশ
----------------------
আকাশ ভরা জ্যোৎস্না তারা
সেই আকাশে বৃষ্টি ঝর৷
শরৎ স৷দ৷ তুলার আকাশ
ঝড় ঝটক৷ সঙ্গে বাতাস
শীতে স্নিগ্ধ মধুর রবি
বসন্তে তা ছড়ায় ছবি
গ্রীষ্মে করুণ শুষ্ক মাঠে
জল নেই তো নদীর ঘাটে
হেমন্তে সোনালি ধান
জুড়িয়ে দেয় কৃষক প্রান
বসন্তে তাই ফুলে ফুলে
সব মানুষের মন ভুলে
স্বাধীনতা
----------------
দিয়ে শরীর, প্রান
সাহস করে দান
পেলাম কঠোরতা
শত বুকের রক্ত
মুষ্টি করে শক্ত
পেলাম মনের নেতা
স্বপ্ন ভালোবাসা
শত মনের আশা
পেলাম মায়া বাংলা
কৃষক, মজুর, কুলি
সব দিয়ে তার খুলি
পেলাম স্বাধীনতা
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন