somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি...!!!

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাই বার বার বলতে হয় সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। সত্যি মা মানুষ করতে পারেনি। আমরা মানুষ হইনি। আমরা অমানুষ হয়েই আছি। এভাবেই আমাদের মতো অমানুষ সন্তানদের নিয়ে মাকে চোখের জল ফেলে ফেলে বেঁচে থাকতে হবে।

মা আর প্রাণ খুলে হাসতে পারবে না। আমরা মাকে হাসতে দিব না। আমরা যে মায়ের অমানুষ সন্তান। আমরা যে যখন ক্ষমতায় যাব আমরা শুধু গাল ভরা বুলি আওড়াব।

আমরা এমন একজনকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাব যে শুধু তার পুলিশ বাহিনীকে গুলি ছোঁড়ার কাজে ব্যবহার করবে।

সে অন্যায় করলেও আমরা তাকে পদত্যাগে বাধ্য করব না।

আমরা মায়ের যে সন্তান রাষ্ট্রের প্রধানের দায়িত্বে থাকব বা বিরোধী দলে থাকব আমরা মাকে খুশি রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী ভুল করলে তাকে দ্রুত ঐ পদ থেকে সরাবো না!

আমাদের বিরোধী দল হবে এমন যাদের কাজই হবে শুধূ মসনদে বসার জন্য লড়াই করা। তারা কোনদিন সংসদে যাবেনা। তারা শুধু রাস্তায় থাকবে আর সরকার পতনের আন্দোলন করবে।

এমনকি ভীনদেশের সঙ্গে দ্বিপাক্ষিক কোন স্বার্থের প্রয়োজনেও তারা দেশের পক্ষে থাকবে না। তারা বিদেশী অতিথিকে অপমান করে তাড়াবে। আমরা মায়ের ১৬ কোটি সন্তান। দুই ভাগে ভাগ হয়ে যাব।

মা শুধু কাঁদবে আর কাঁদবে। মায়ের কান্না শেষ হবে না।

এমন একটা রাষ্ট্র তৈরি করব যেখানে আইনের কোন শাসন থাকবে না।

আইন চলবে শাসকের নিজের ইচ্ছেমতো। জনগণের ট্যাক্সের টাকায় কোন গুলি জনগণের উপরেই খরচ করব।

আমরা রাজনৈতিক ঐকমত্যে কোনদিন পৌঁছবো না। আমরা শুধু দেশকে দুটো প্রধান দলে ভাগ করেই রাখব।

আমরা স্বাধীনতার ৪১ বছর পরও কে মুক্তিযোদ্ধা-কে রাজাকার এ নিয়ে দ্বিধাদ্বন্দে ভুগব।

আমরা আইন করে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে নিশ্চিন্ঞ করতে একযোগে লড়াই করব না। এ বিষয়টিকেও পরবর্তীতে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে নেব।

আমরা এমন কোন আইন তৈরি করব না যেখানে মুক্তিযুদ্ধকে অপমান করার কারো কোন দু:সাহস থাকবে না।


আমরা এমন এক হতভাগ্য জাতি হয়েই থাকব!!!!!!!!!!!!

আমার আজ নিজের উপরেই নিজের ধিক্কার। মায়ের যে আমি অত্যন্ত হতভাগ্য সন্তান! আমি যে মাযের চোখের জল মোছাতে কিছুই করতে পারছি না!!!!!!!!!

প্রণতি প্রণয়

০৬ মার্চ ২০১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×