সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০২
আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমাকে মাফ করে দিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
স্কুলে পড়ার সময় আমার একজন শ্রদ্ধেয় গৃহশিক্ষক আমাকে গণিত পড়াতে বাসায় আসতেন। স্যার আমাকে কথায় কথায় ঝাড়ি দিতেন। স্যার গরম সহ্য করতে পারতেন না। গরমের দিন স্যার বাসায় এসে দেখতেন আমি দরজা জানালা লাগিয়ে পড়াশুনা করতেছি। দেখেই স্যারের মেজাজ খারাপ হয়ে যেত। আমাকে ধমক দিয়ে বলতেন, "তাড়াতাড়ি দরজা জানালা খোল, ঘরে অক্সিজেন ঢুকতে দাও, তা না হলে দম বন্ধ হয়ে মারা যাবে।" আমি ধমক হজম করে দরজা জানালা খুলে দিতাম, আর মনে মনে বলতাম, "শীত আসুক, মজা দেখাব।" যাই হোক অবশেষে শীতকাল আসল। স্যার আসার আগে আগে আমি দরজা জানালা খুলে পড়ালেখা শুরু করে দিতাম। স্যার সবই বুঝতেন, কিন্তু কিছুই বলতেন না। একদিন খুব ঠান্ডা পড়েছে, আমি দরজা জানালা খুলে পড়ালেখা করতেছি। স্যার অনেকক্ষন উসখুস করে শেষমেশ বলেই ফেললেন, দরজা জানালা বন্ধ কর। আমি না পেরে, হেসেই ফেললাম। স্যার লজ্জায় আমাকে আর ধমক দিতে পারলেন না। স্যারের সেই লজ্জা মাখানো মুখ আজ ও মনে পড়ে, আর মনে মনে বলি, "স্যার আমি ছোট ছিলাম, না বুঝে আপনাকে লজ্জা দিয়েছি, প্লীজ আমাকে মাফ করে দিন।"
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।