
জানো শুকন্তলা
যে পথে আমরা এক সময় হেটেছিলাম
আজ আর নেই সেই পথ,নেই সেই পথিক, নেই সেই ফুটপাত
যেথায় এক সময় বসেছিলে হেঁটেছিলাম আমরা আনমনে নির্ভয়ে
গায়ে লাগেনি কোন ছোঁয়া, কানে আসেনি অসহায়ের চিৎকার
সেই ফুটপাত গুলো ক্রমশয় ছোট সরু হয়ে, অনেকটা যান্ত্রিক মানুষের মনের মতো সঙ্কীর্ণ
আজ সেই পথ হারিয়েছে রূপ যৌবন, হয়েছে সরু সঙ্কীর্ণ,গায়ে লাগে কতো ছোঁয়া,
ভেবেছো কখনো এই পথের কথা !
যে পথ দিয়েছিল এই জীবন,এই ভালোলাগা।
আজ আর সেই ফুটপাত নেই,নেই সেই ভালোবাসার মানুষ,
শুধু পায়ের আওয়াজ আর রক্তমাখা পদচিহ্ন
কিছু পথ হাঁটলে ভেসে আসে মানুষের কন্দন রোল, পথিকের সম্ভ্রম হারার করুন চিৎকার,
কতো পথিকের সম্ভ্রম হাঁরা কষ্টের ধিক্কার
তখন পারিনা সহিতে,
তবুও যেন কি মায়ায় টানে অনবরত হেটে যাই সম্মুখে।
শুকন্তলা তুমি জানো
এই পথ আর পথ নয়! নয় মানুষের পথ চলার সেই ফুটপাত
এখানে শুধু চলে এখন হায়নার উৎপাত,
তবুও কেন জানি অতীতের কথা ভেবে চলি ঐ পথে, যেথায় হাটে না পথিক মন থেকে,
তবু তোমায় বলি শুকন্তলা! সেই অতীত মায়ায় আজো টানে আমায়!
আমিওতো এক সময় হেটেছিলাম তোমার মায়ায়।
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




