বাবা দিবসে সবার জন্য শুভেচ্ছা...
আজ আবার লিখতে বসে ভাবছি বাবা দিবসে কি লেখা যায়
প্রতিদিন ঘুমানোর আগে তোমার সাথে কথা হয় আমার
আমাদের অনেক কথা ছিলো মায়ের আড়ালে আবডালে
মনে আছে বাবা খুব সকালে আমরা দুজনে
রেল লাইন ধরে হাঁটছিলাম
কত কথা কত পরিকল্পনা
মা কিছুতেই রাজী নয় আমি ইংল্যান্ড আসি
তোমার কথা মেনেই মাকে
খবরটি জানিয়েছিলাম সবচেয়ে পরে
বাবা থাক সে সব কথা ভালো থেকো তুমি
আমাদের আবার দেখা হবে-
আজও আমি সেই দিনটির প্রত্যাশায়
বেঁচে থাকি প্রতিদিন।
16 June, 2013
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ ভোর ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




