somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিতা হক ও আমার কিছু কথা

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হকের সাম্প্রতিক টেলিভিশন বক্তব্যের রাজনৈতিক দিকটি বাদ রেখে নিজস্ব দৃষ্টিকোণ থেকে আমার কিছু কথা।
একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা রয়েছে। আলোচনার সময় তিনি তাঁর মতামত ব্যক্ত করেছেন।
বিষয়টি নিয়ে গতানুগতিক স্বভাবে বাক-বিতর্ক শুরু হয়েছে যা কোনো অন্যায় নয় তবে এই বাক-বিতর্ক যখন ভিন্ন ধাঁচে বইতে শুরু করে তখনই বিষয়টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়োজনীয়তা বাড়ে।
নীচে দুই লিঙ্কে একই ব্যক্তির মন্তব্যের নমুনা-
এক: ‘অনুষ্ঠানে মিতা হক বলেন, ‘এই সরকারই একমাত্র দল যারা অসাম্প্রদায়িক রাষ্ট্রের কথা বলছে। আমাদের একটি আইডেন্টিটি ক্রাইসিস আছে। আমাদের দেশ বাংলাদেশ। এখানে বিভিন্ন ধরনের লোক বাস করে। এই দেশে শুধুমাত্র আদিবাসীরাই আদিবাসী, কিন্তু বাংলাদেশি। বাকি সবাই কিন্তু আমরা বাঙালি...
আজকাল বাংলাদেশে রাস্তায় বেরিয়ে, কোনো ডাক্তারখানায় বা হাসপাতালে গিয়ে, যেখানে একটু লোকজনের সমাগম বেশি, যেখানে ওয়েটিং রুম আছে, লোকজন অপেক্ষা করছে, সেখানে দেখি যে, একমাত্র আমিই বাঙালি। আমি শাড়ি পড়ে গেছি আর আমার মাথায় ঘোমটা নেই। আজকাল তারা এইটুকু মুখ (নেকাব বা হিজাবের শুধু চোখ ছাড়া সম্পূর্ণ মুখ ঢাকা ) বের করে রাখছে। এতে তারা আর যাই হোক বাঙালি নয়।’

দুই: ‘সম্প্রতি বেসরকারি টেলিভিশন একাত্তরে ‘সংস্কৃতিজনের রাজনীতি ভাবনা’ শীর্ষক টকশোতে তিনি বলেন, যারা ঘোমটা পড়ে তারা বাঙালি নয়।
টকশোতে তিনি বলেন, ‘আমাদের একটি আইডেন্টিটি ক্রাইসিস আছে। আমাদের দেশ বাংলাদেশ। এখানে বিভিন্ন ধরনের লোক বাস করে। এই দেশে শুধুমাত্র আদিবাসীরাই আদিবাসী কিন্তু বাংলাদেশি। বাকি সবাই কিন্তু আমরা বাঙালি...
তিনি আরো বলেন, আমাদের আইডেন্টিটি ক্রাইসিসটা এতো বাজে, আজকাল বাংলাদেশে রাস্তায় বেরিয়ে, কোন ডাক্তারখানায় বা হাসপাতালে গিয়ে, যেখানে একটু লোকজনের সমাগম বেশি, যেখানে ওয়েটিং রুম আছে, লোকজন অপেক্ষা করছে, সেখানে দেখি যে, একমাত্র আমিই বাঙালি। আমি শাড়ি পড়ে গেছি আর আমার মাথায় ঘোমটা নেই। আজকাল তারা এইটুকু মুখ (শুধুমাত্র চোখ খোলা থাকে) বের করে রাখছে। এতে তারা আর যাই হোক বাঙালি নয়’।

দু’টি লিংকেই ‘এইটুকু মুখ’ শব্দ দু’টি উচ্চারণ করেছেন তিনি। হিজাব নিকাব অর্থাৎ ব্র্যাকেটের ব্যাখ্যা কি তাঁর নিজের না মিডিয়ার সেটা বুঝতে পারছি না। ঘোমটা শব্দটি তিনি আভিধানিক অর্থে নয় সাধারণ ভাবে বলেছেন বলে ভাবছি যাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় মাথায় কাপড় দেয়া।
তাঁর কথার ভাবার্থে হিজাব নিকাবের কথাই বুঝিয়েছেন বলে মনে হচ্ছে।
কণ্ঠশিল্পী মিতা হক ধর্মকে নাকি প্রথাকে প্রাধান্য দিয়েছেন প্রশ্ন আসতে পারে।
আমি মনে করি ‘এইটুকু মুখ’ বেরিয়ে থাকা বলতে তিনি আরব কালচারের কথা বুঝাতে চেয়েছেন। এসবের অন্তরালে কত রকমের ঘটনা ঘটে যাচ্ছে সে সম্পর্কে তিনি অবগত আছেন বলেই তাঁর কথায় অনেকটা ক্ষোভ প্রকাশ পেয়েছে বলে ধারণা করছি অথবা ‘এতে তারা আর যাই হোক বাঙালি নয়’ বলতে এটা বাঙালিদের কালচার নয় বুঝাতে চেয়েছেন।
তাঁর সব কথায় ওয়ার্ড ফর ওয়ার্ড ব্যাখ্যা হবে বুঝতে পারলে হয়তো তিনি শব্দ উচ্চারণে আরো সতর্ক হতেন।
লিডসে আমাদের জন্য দু’টি অনুষ্ঠান করেছেন তিনি। তাঁকে তিনি স্পষ্টবাদী মনে হয়েছে।
শিল্পী ঘোমটার উদাহরণে ‘আইডেন্টিটি ক্রাইসিস’ বিষয়টিকে প্রাধান্য দিতে চেয়েছেন বলে বিশ্বাস করি।
নিজস্ব পরিচয় আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে যেটা দিনে দিনে আমরা হারাতে বসেছি।
কি কি কারণে হারাতে বসেছি সেটা এই আলোচনার মুখ্য বিষয় নয়।
মেয়েরা কি শুধু প্রথা পালনের জন্য নাকি স্বামী বা শ্বশুর বাড়ি বা সামাজিক চাপে নাকি পুরুষদের পাশবিকতার হাত থেকে নিজেকে রক্ষা করতে হিজাব নিকাব পড়েন এখানে সে প্রসঙ্গে কথা বলাও সমীচীন বলে মনে করি না।
বাংলাদেশী এবং বাঙালিদের (পরিচয়ের আর এক নব্য ধারা) কালচার প্রায় একই রকম ।
যে সব কারণে আমরা সেগুলো স্বীকার করি না বা মানি না সেটাও আলাদা প্রসঙ্গ।
সবার উপরে যে কথা বলতে চাই জাতী হিসাবে আমাদের আলাদা পরিচয় ছিলো এবং আছে যেটা আজ অনেক ক্ষেত্রেই বিপর্যস্ত। একজন শুভাকাঙ্ক্ষী ধর্মে পর্দা করা ফরজ সম্পর্কে আমার মতামত জিজ্ঞাসা করেছেন। ধর্মে পর্দা করার তাগিদ রয়েছে আর সেই পর্দা করার প্রকৃত অর্থ বোরখা হিজাব নাকি অন্যকিছু জ্ঞানী ব্যক্তিগণ আমার চেয়ে বেশি ভালো বলতে পারবেন।
একটা সময় ছিলো যখন আমাদের দেশে অবিবাহিত মেয়েরা সাধারণত স্কুল কলেজে সালওয়ার কামিজ পড়তো আর বউ বা মায়েরা পড়তেন শাড়ী।
বাঙালিদের জাতীয় পোশাক শাড়ী এই কালচার কমে যাচ্ছে। ব্রিটেনে একটা পাকিস্তানী গ্রুপ আছে যারা জাতীয় পরিচয় অবমাননা হবে মনে করে শাড়ি অথবা স্কার্ট পরিধান করবেই না। আরব দেশেও সবাই নয় বিশেষ জায়গায় বিশেষ গ্রুপের মানুষেরা হিজাব বা নিকাব ব্যবহার করে। এগুলোর ব্যবহার আমাদের দেশে আগের চেয়ে অনেক বেড়েছে।
সাধারণ দৃষ্টিকোণ থেকে পোশাক, ভাষা আর খাদ্যাভ্যাস আমাদের পরিচয় বহন করে।
যে কোনো দুইটি কালচারের মাঝখানে পড়লে কম বেশি ‘আইডেন্টিটি ক্রাইসিস’ হবেই।
শুধু সামাজিক ভাবেই নয় একই ব্যক্তি দুইটি চাকুরী করতে গেলেও ‘আইডেন্টিটি ক্রাইসিস’ হতে পারে।
দুইটি পার্টটাইম চাকুরী করতে গিয়ে আমার মনে হয়েছিলো সাধারণ কঞ্জুমার্স দোটানায় পড়বে এ জন্য আমি ইচ্ছে করে একটা কাজ ছেড়ে দিয়েছিলাম।
শিল্পী মিতা হক আদিবাসী বলতে নন ইমিগ্রেন্ট বা যাদের রুট বাংলাদেশে তাঁদের কথা বলতে চেয়েছেন বলে মনে করি। বাংলাদেশী আর বাঙালি শব্দের পার্থক্য তিনি জানেন না একথা ভাবা অনুচিত ভাবতে সাচ্ছন্দ বোধ করছি।
দুঃখ জনক হলেও সত্য বর্তমানে অনেক সময়ই আমরা দেখতে পাচ্ছি একটি বিষয়ে আমরা যা বুঝাতে চাইছি ঠিক সেভাবে ভাষা ব্যবহারে ব্যর্থ হচ্ছি অথবা
অন্যপক্ষ সেটাকে ইচ্ছায় অনিচ্ছায় নিজের মতো করে বুঝে এবং তার উপরে ভিত্তি করে তোলপাড় শুরু করছে।
এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তা না হলে আমরা সার্বিক ক্রাইসিস এর মাঝে নিমজ্জিত হবো আর আজীবন ভোগান্তির হাত থেকে রক্ষা পাবো না।
পরিশেষে কন্সপিরেসি থিওরি ছিলো এবং থাকবে।
মানুষ ভয়ে ভয়ে নিজের মনের কথা বলতে পারবে না এটা একধরণের কারাবাস।
এই যন্ত্রণা নিয়ে বেশীদিন বেঁচে থাকা অত্যন্ত যন্ত্রণাদায়ক।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×