ইদানীং সকালে কিচেনে যাওয়ার সময় টেলিভিশন অন করে চ্যানেল আই’তে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে কান পাতি।
শিল্পী,গান আর উপস্থাপনা পছন্দ হলে টেলিভিশন অন থাকে নইলে অফ অথবা অন্যকিছু।
আজ সকালে কানে ভেসে এলো সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের সেই গান যাতে ঠোঁট মিলিয়েছেন সুচিত্রা সেন।
পরিচিত কণ্ঠে প্রিয় গান শুনে টেলিভিশনের পর্দায় নজর দিতেই দেখি অন্য একজন শিল্পী গাইছেন—
কণ্ঠের এতো মিল কী করে হয়? অবাক হয়ে ভাবতে ভাবতে শিল্পীর নাম দেখার জন্য সোফায় বসলাম। একে একে গান হচ্ছে আমি বসে আছি অথচ গায়িকার নাম দেখাচ্ছে না—
শিল্পী বার বার সুচিত্রা সেন এর কথা বলছিলেন আমি ভাবছিলাম কণ্ঠশিল্পীর কণ্ঠের জাদুর কথা কিছু বলছেন না কেন?
অবশেষে শেষ গানের আগে তিনি বললেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা আর উপস্থাপিকা বললেন গায়িকার নাম-------------------‘পারভিন সুলতানা’
মিউজিক আমার জীবন ---সুর আমার হৃদয় স্পর্শ করতে হবে-------
এই শিল্পীর গাওয়া গান আগে শুনেছি বলে মনে করতে পারছি না।
বুঝতে পারছি না বাংলাদেশ এক সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ জন্ম দিয়েছে একথা বলা সঠিক হবে কিনা...
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




