somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ক্যামেরার প্রতিবাদ
একটা কথা আমার কাছে ভাল লাগে। কথাটা একজন সাহিত্যিকের। তাকে একবার বলা হয়েছিল আপনি কেন বই এর বা গল্পের শুরুতে মুখবন্ধ লেখেন না যাতে লোকজন অল্পকথায় বুঝতে পারে তিনি বলেছিলেন যারা আমার পুরো গল্প পড়ে ঘটনা বুঝতে পারে না তারা আবার অল্প কথায় কিভাবে বুঝবে? তাই আমি ল

এ কি বললেন শিক্ষামন্ত্রী!!!!

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতি শিক্ষমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে তোলপার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে- আর সেটি হল “ঘুষ খান তবে সহনীয় মাত্রায় খান”। রাজনীতির মাঠে, সামাজিক কাজে এমনকি পারিবারিক দায়িত্ব পালনে কোন রকম দক্ষতার পরিচয় দেখাতে না পারলেও শিক্ষামন্ত্রীর এ বক্তব্য নিয়ে আমার মতো অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে। একটা সমালোচনামূলক স্টেটাস না লিখলে যে আমার অনেক কিছু নিয় প্রশ্ন উঠবে! যাই হউক মূল ব্যাপারটিতে আসি।

মূল ব্যাপার হলো গিয়ে তিনি একজন মন্ত্রী হয়ে এরকম তারছিড়ামার্কা ব্ক্তব্য এর আগেও দিয়েছেন সুতরাং ‍উদ্বিগ্ন হওয়ার কিছুই নাই। তবে ভাগ্য ভাল যে তিনি অর্থমন্ত্রীর মতো ‘রাবিশ’ বলেন নি। কিন্তু তিনি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ব্যাপার নিয়ে একবার বলেছিলেন প্রশ্ন ফাঁস হয় নি। তারও কিছুদিন পরে আবার বলেছিলেন প্রশ্ন ফাঁস ঠেকানো সম্ভব নয়। এবার মাত্র কয়েকদিন আগেই বক্তব্যে বলেছিলেন শিক্ষকরা প্রশ্নফাঁসের সাথে জড়িত। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যখন উল্লেখযোগ্য সংখ্যক ফেল করেছিল তখন তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

আচ্ছা রাখুন না শিক্ষামন্ত্রীর কথা। তারচেয়ে বরং আমরা গঠনমূলক কিছু কাজ হাতে নেই। জাতীর বিবেক এসকল শিক্ষামন্ত্রীদের কাছ থেকে কীভাবে লাভাবান হওয়া যায় তার চর্চা করি। চলেন তাহলে একটু দেখি কীভাবে তার এ বক্তব্যকে ব্যবহার করে আরও অনেক ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হ্রাস করা যায়-

১। ধর্ষণ কমানোর জন্য বলা যেতে পারে সোনার ছেলেরা তোমরা ধর্ষণ করো তবে সহনীয় মাত্রায়। এ জাতীয় বাক্য যদি কোন ধর্ষক মেনে চলে তাহলে ধর্ষণ সহনীয় মাত্রায় কমে যাবে যাতে দেশ ও জাতীর বহুত ফায়দা হবে।
২। গুমের ঘটনা মাঝে মাঝেই ঘটছে। সুতরাং ষরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করতে পারেন ওহে গুম বাহিনী তোমরা গুম কর কিন্তু সহনীয় মাত্রায় কর। এ কথা যদি সন্ত্রাসীরা পালন করে তাহলে রাষ্ট্রে গুম কমে যাবে। আর টিউলিপকে বিব্রত হতে হবে না।
৩। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি দেখে বলা যেতে পারে- আপনারা দ্রব্যমূল্যের দাম বাড়ান তবে সহনীয় মাত্রায়। তাহলে অনেক ঝামেলা থেকে বাঁচা যাবে।
আরও আরও অনেক বলা যায় যার ফলে সকলকিছুর মাত্রা সহনশীল হবে এবং আমাগোর বহুত বহুত ফায়দা হাসিল হবে।









[বি: দ্র: কেউ সিরিয়াসভাবে নিবেন না। এটা একটা ফান পোস্ট]
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×