ঢাকা পাঠকমেলার সংহতি সমাবেশ
২৮ শে মে, ২০১২ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগামী ১ জুন সংবাদপত্রের কালো দিবস। ২০১০ সালের এই দিনে বর্তমান ফ্যাসিবাদী সরকার সংবাদপত্রের কন্ঠ স্তব্ধ করার ষড়যন্ত্রের নগ্ন খেলায় নেমেছিল। পুলিশি হায়েনাদের দিয়ে গ্রেফতার করেছিল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ও বন্ধ করে দেয়া হয়ছিল আমার দেশ-এর প্রকাশনা। কিন্তু ফ্যাসিবাদী সরকারের এ ষড়যন্ত্র বেশিদিন টিকে থাকেনি। দেশপ্রেমিক জনগণের সমর্থন ও ভালোবাসায় সরকার বাধ্য হয়ে মুক্তি দেয় নির্ভীক সম্পাদক মাহমুদুর রহমানকে।
সংবাদপত্রের এই কালো দিবসে আমার দেশ পাঠকমেলা ঢাকা মহানগর শাখা আয়োজন করছে ‘সংহতি সমাবেশ’। সংহতি সমাবেশটি জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার এ লড়াইয়ে ঢাকা মহানগর পাঠকমেলার সব সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রয়োজনে : পাভেল সারওয়ার : ০১৭১৭৫৬২৪২
সুধী
আসসালামু আলাইকুম। দৈনিক আমার দেশ-এর কণ্ঠ স্তব্ধ করে দেয়ার দ্বিতীয় বার্ষিকী আগামী ১ জুন, শুক্রবার। সংবাদপত্রের এই নতুন কালো দিবসে দৈনিক আমার দেশ পরিবার ১ জুন বেলা ৩টায় প্রেস ক্লাব চত্বরে আলোচনা সভার আয়োজন করেছে। আপনার সানুগ্রহ উপস্থিতি সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার লড়াইকে শাণিত করবে
মাহমুদুর রহমান
ভারপ্রাপ্ত সম্পাদক
দৈনিক আমার দেশ
আশা করছি সবাই এ আহ্বানে সাড়া দেবেন এবং ১ জুন জাতীয় প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হবেন।
—বিভাগীয় সম্পাদক ও কেন্দ্রীয় পরিচালক
আমার দেশ পাঠকমেলা
ঢাকা পাঠকমেলার সংহতি সমাবেশ
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১২ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন