শিক্ষককে লাঞ্ছিত করার দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছয় ছাত্রলীগ কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গত ১ মে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মিন্টু আলী বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট, আইন-শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে এবং বুধবার অনুষ্ঠিত ৪৯তম সিন্ডিকেটের সভার সিদ্ধান্তে এই ছয় ছাত্রলীগ কর্মীকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। স্থায়ীভাবে বহিস্কৃত ছাত্রলীগ কর্মীরা হলো, মো. আতাউল গণি ওসমান (ইমন) (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, স্নাতকোত্তর (১ম ব্যাচ), শিক্ষাবর্ষ- ২০০৫-০৬), ছাত্রলীগের বিতর্কিত নেতা বাবর গ্র�পের কর্মী সঞ্জীব বসাক(অর্থনীতি বিভাগ, স্নাতক-রোল নং-০৫০৭১২২৩, রেজিঃ- ০৭২১৬৮, শিক্ষাবর্ষ- ২০০৫-০৬), মো. ছাহিদুল হক (মানিক) (অর্থনীতি বিভাগ, স্নাতক- রোল নং-০৫০৭১৩৭১, রেজি:- ০৭২৩১৬, শিক্ষাবর্ষ- ২০০৫-২০০৬), মো. শাহাদাত হোসেন (বাংলা বিভাগ-স্নাতক -রোল নং- ০৫০১০০৬৭, রেজি:- ০১১০৬৭, শিক্ষাবর্ষ:- ২০০৫-০৬), মো: নুরুদ্দীন সুমন(বাংলা বিভাগ-স্নাতক-রোল:-১১০৮৩, শিক্ষাবর্ষ: ২০০৫-০৬) এবং ভূপতি কুমার রায় প্রশান্ত(দর্শন বিভাগ-স্নাতকোত্তর-রোল নং- ০৯০২০৩১১২০, শিক্ষাবর্ষ- ২০০৮-২০০৯)। একই সিন্ডিকেটে হিরম কুমার রায়(অর্থনীতি বিভাগ-স্নাতকোত্তর-রোল- ০৯২৭৮১, রেজি:- ০৯০২১৬২৭৮১, শিক্ষাবর্ষ- ২০০৮-২০০৯)-এর স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশের দিন থেকে ছয় মাসের স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক সেমিস্টারের জন্য বহি�ৃ�রকৃত ছাত্রলীগ কর্মী হলো: এস এম জোবায়ের হুসাইন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ-স্নাতক-শিক্ষাবর্ষ- ২০০৫-০৬)। সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে চাঁদাবাজি, শিক্ষক, সাংবাদিক ও ছাত্রী লাঞ্ছিত, সাধারণ ছাত্রদের মারধর, ছাত্রদের জিম্মী করে চাদা আদায়, মোবাইল ছিনতাই, মাদক ও ইয়াবা সেবন এবং পুরান ঢাকার ইসলামপুর, বাংলাবাজা, লক্ষ্মীবাজার, বিভিন্ন বাসকাউন্টার, কোট এলাকায় চাঁদাবাজি, মাদক ও ইয়াবা ব্যবসা পরিচালনা করতো এরা। এ গ্র�পটির নেতৃত্ব ছিলেন ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি কামরুল হাসন রিপনের আর্শীবাদপুষ্ট বির্তকিত নেতা জহির উদ্দিন বাবর। উল্লেখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রায় এক মাস ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আন্দোলনে নামে। তারা ধারাবাহিক খণ্ডকালীন কর্মবিরতির কর্মসূচি নেন। গত মঙ্গলবার প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন। শিক্ষকদের আন্দোলনের ফলে বুধবার এই ছয় ছাত্রলীগকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
এই সোনার ছাওয়াল গোর জন্য অনেক মেধাবী ছাত্র বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করতে পারেনি?
শিক্ষক লাঞ্ছিত: জবি�র ৬ ছাত্রলীগ কর্মীকে স্থায়ী বহিস্কার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।