গত ক'দিনে প্রচুর লাশ পড়েছে। তরতাজা একটা প্রাণের হঠাৎ লাশ হয়ে যাওয়া, সেটা বুলেটেই হোক কিংবা ধারালো কোপে। একটির নায্যতা প্রমাণে আরেকটির অবমূল্যায়ন একধরণের পাশবিকতা। যেমনটি জাতির জনকের হত্যাকাণ্ড থেকেই আমরা দেখে আসছি। দেখছি এখনও। পিশাচ তার হাসি দেয়, লাশ নিয়ে। যেন লাশ হওয়াটাও কারো সাজানো চিত্রনাট্য। অনেক আগে এক কমরেডের ব্লগে পোস্ট হওয়া একটা কবিতাকে প্রাসঙ্গিক মনে হচ্ছে।
পশু বিশেষজ্ঞদের মতে দেশে শৃগাল ও কুকুরের চাইতেও
হায়েনাদের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাইতেছে, এই কথা মনে করিয়া,
জনাকয়েক পশু বিশেষজ্ঞ ভীষণ চিন্তিত; কেন, যে
চালাক চতুর শৃগালেরা তাহাদের পান্ডিত্য বিসর্জন দিয়া
হায়েনাদের ভয়ে স্বদেশ ছাড়িয়া অন্য মহাদেশে যাইবে
তা-ই এখন
পশু বিশেষজ্ঞদের গবেষনার বিষয়।
এই বার্তা জানিবার পর পরই, হায়েনাদের দলপতি তাঁর ঠাণ্ডা ঘরে
বসিয়াই গ্রাম-গঞ্জের অন্যসব হায়েনাদের কাছে ডাকিয়া বলিলেন,
'৭১ এ যেইভাবে বাংলার মানুষদের খাইয়াছি, ঠিক সেইভাবে আবারও
খাইতে হইবে, এবং খাইতে ইচ্ছা করি
শেয়াল কুকুর সবকিছু।
বেয়াদপ কুকুরগুলি আমাকে দেখিলেই ঘেউ ঘেউ করিয়া স্বজাতিদের
পুনরায় জানাইয়া দেয়, সেই ১৪ ডিসেম্বরের রাত্রে, কিভাবে খাইয়াছিলাম
বাংলার হাড় মাংস মাথা।
যাহাই হউক,
সামনেই নির্বাচন, অন্যান্য পশুদের মধ্যে প্রতিযোগিতার আগেই
আমাদের একটি মাত্র প্রতিজ্ঞা হওয়া উচিত,
আমরা অবশ্যই নির্বংশ করিব,
চতুর শৃগাল,
প্রভুভক্ত কুকুর।
প্রয়োজনে
বাঘিনীকে।
হে আমার অগ্রজ ও অনুজ হায়েনার দল প্রস্ততি পর্ব এখন আমাদের শেষ
এখন শুধু সেই '৭১ এর মতো রাস্তায় নামিয়াই আমাদের খাইতে হইবে,
ধানগাছ হইতে শুরু করিয়া নৌকার গলুই।।
( নিগড়ণ / মাকিদ হায়দার)
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।