somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বব ডিলানের গান: টু নাইট অাই উইল বি স্টেয়িং হেয়ার উইথ ইউ

০৩ রা মে, ২০১৭ ভোর ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে রাতে তোমার সাথে থাকছি এখানটাতে
(টু নাইট অাই উইল বি স্টেয়িং হেয়ার উইথ ইউ)


ট্রেনের টিকিট খোলা-জানালায় ছুঁড়ে মারো
গোছানো স্যুটকেসটাও এবার সরিয়ে রাখো
দরোজার বাইরে দুশ্চিন্তারে ঠেলে দাও
এখন এগুলোর প্রয়োজন নেই একটাও
কারণ আজকে রাতে তোমার সাথে থাকছি এখানটাতে।

সকালবেলা শহর ছেড়ে আমার চলে যাওয়ার কথা
কিন্তু হঠাৎ টের পেয়েছি হৃদয় জুড়ে ব্যাথা
তোমার ছোঁয়া এতোই মধুর সোনার চেয়ে দামি
একজীবনে প্রতীক্ষাতে ছিলাম বুঝি আমি
তাই আজকে রাতে তোমার সাথে থাকছি এখানটাতে।

সত্যি বলি অবাক হওয়ার কারণ নেই কিছু
আমর মনের প্রেম যেন এক নবজাতক শিশু
তোমায় দেখে অবাক হয়ে হামাগুড়ি দিলো
তোমার পাশে অজান্তে আমায় নিয়ে এলো।

ওই শোনা যায় ট্রেনের ভেঁপু বাজে
স্টেশন মাস্টারও ছুটছে ঘণ্টা হাতে
হতাশ চোখে দাঁড়িয়ে আছে গরিব একটি ছেলে
বিনা পয়সায় আমার সিটের দখল দিলাম তারে
কেননা আজকে রাতে তোমার সাথে থাকছি এখানটাতে।

ট্রেনের টিকিট খোলা-জানালায় ছুঁড়ে মারো
গোছানো স্যুটকেসটাও এবার সরিয়ে রাখো
দরোজার বাইরে দুশ্চিন্তারে ঠেলে দাও
এখন এগুলোর প্রয়োজন নেই একটাও
কারণ আজকে রাতে তোমার সাথে থাকছি এখানটাতে।

[ভাবানুবাদ : বিপুল হাসান ][/si




Tonight I'll Be Staying Here With You

Throw my ticket out the window
Throw my suitcase out there too
Throw my troubles out the door
I don't need them any more
'Cause tonight I'll be staying here with you.

I should have left this town this morning
But it was more than I could do
Oh, your love comes on so strong
And I've waited all day long
For tonight when I'll be staying here with you.

Is it really any wonder
The love that a stranger might receive
You cast your spell and I went under
I find it so difficult to leave.

I can hear that whistle blowin'
I see that stationmaster, too
If there's a poor boy on the street
Then let him have my seat
'Cause tonight I'll be staying here with you.

Throw my ticket out the window
Throw my suitcase out there too
Throw my troubles out the door
I don't need them any more
'Cause tonight I'll be staying here with you.

সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৭ রাত ১২:৪৪
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×