somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জবাব উড়ছে হাওয়ায় হাওয়ায় [Blowin' in the Wind: Bob Dylan]

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জবাব উড়ছে হাওয়ায় হাওয়ায়
(Blowin' in the Wind)


বাংলায় ভাবানুবাদ: বিপুল হাসান


কতো দূরের পথ হেঁটে আসলে
তারে পথিক বলা যায়?
কত সাগর উড়াল দিলে পায়রা
সুখের নীড় খুঁজে পায়?
কত গোলা ছোঁড়ার পর কামান
থমকে বিকল হয়?
বন্ধু তোমার প্রশ্নের জবাব খুঁজো উড়ন্ত হাওয়ায়
প্রশ্নগুলোর জবাব উড়ছে হাওয়ায় হাওয়ায়।

বলতে পারো, একটা পাহাড় কত বছর টিকে
সাগরে ডুবে যাওয়ার আগে কয়বার ক্ষয় হয়?
শেকল পায়ে মানুষগুলো কোন স্বপ্নে মগ্ন থাকে
দাসত্ব গুড়িয়ে দিয়ে শেষে পায় কি তারা জয়?
আর কতোকাল চোখ ফিরিয়ে রাখবে অন্ধকারে
মানবতার আলো জ্বলবে কবে তোমার অন্তরে?
বন্ধু তোমার প্রশ্নের জবাব পাবে উড়ন্ত হাওয়ায়
প্রশ্নগুলোর জবাব উড়ছে হাওয়ায় হাওয়ায়।

উদাস চোখে তাকিয়ে থেকে কতো সময় করবে পার
ওই আকাশে মেঘ জমেছে চোখে পড়ছে না তোমার?
কান থাকতেও কানে কেনো ঢুকছে না আওয়াজ
হা-ভাতে ওই মানুষগুলো ফেলছে দীর্ঘশ্বাস?
আর কতো লাশ দেখার পর জাগবে তোমার বোধ
মানুষ মারা রুখতে কবে গড়বে প্রতিরোধ?
বন্ধু তোমার প্রশ্নের জবাব পাবে উড়ন্ত হাওয়ায়
প্রশ্নগুলোর জবাব উড়ছে হাওয়ায় হাওয়ায়।

[বব ডিলানের Blowin' in the Wind গানটি বাংলায় ভাবানুবাদ করে
কবীর সুমন গেয়েছেন ‘কতোটা পথ পেরুলে তারে পথিক বলা যায়’।
আমি নিজের মতো করে গানটি ভাবনুবাদ করি - বিপুল হাসান]

Blowin' in the Wind: Bob Dylan

How many roads must a man walk down
Before you can call him a man?
How many seas must a white dove sail
Before she sleeps in the sand?
Yes, how many times must the cannon balls fly
Before they're forever banned?
The answer my friend is blowin' in the wind
The answer is blowin' in the wind.

Yes, how many years can a mountain exist
Before it's washed to the sea?
Yes, how many years can some people exist
Before they're allowed to be free?
Yes, how many times can a man turn his head
Pretending he just doesn't see?
The answer my friend is blowin' in the wind
The answer is blowin' in the wind.

Yes, how many times must a man look up
Before he can really see the sky?
Yes, how many ears must one man have
Before he can hear people cry?
Yes, how many deaths will it take till he knows
That too many people have died?
The answer my friend is blowin' in the wind
The answer is blowin' in the wind.
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×