সিলেট এ আজ প্রায় চার বছর ধরে আছি। সব সময় দেখে আসছি খুব আয়োজন করে শাহজালাল এর মাজারে ওরস হয়। অনেকবার যাবো যাবো করে ও যাওয়া হয় নি। কাল রাতে ১২ টার পরে হুট করেই জানতে পারি আজ সকালে ওরস শেষ হয়ে যাবে। আমার রুমম্যাট কে বলতেই সে রাজি হয়ে যায়। আরও কিছু ফ্রেন্ড কে বলি কিন্তু কেউ আর এত রাতে যেতে ইচ্ছা প্রকাশ করল না। কি আর করা আমি আর আমার রুমম্যাট রাত ৩ টায় বের হই। আগেই বলে রাখি আমি কিন্তু মাজারপন্থি নই। মানুষ মাজার এ গিয়ে পীরের কাছে মানত করে, পীরের কাছে চায় যা শিরক এর পর্যায়ে পড়ে( আল্লাহ এর সাথে অন্য কাউকে সমতুল্য মনে করাই শিরক) এই জন্য চার বছরে আমি মাত্র ২ থেকে ৩ বারের মতো মাজারে গেছি। যাই হোক, হল থেকে বিশ্ববিদ্যালয় গেট পর্যন্ত ২ কিলো রাস্তা হেঁটে গেলাম। গেট থেকে লেগুনা তে করে আম্বরখানা পর্যন্ত আসলাম। মাজার এলাকা দেখে কেউ বুঝবে না যে সাড়ে ৩ টা বাজছে। অনেক কষ্টে মাজার এলাকায় গেলাম।এত ভিড় আর ধাক্কাধাক্কি দেখে মেজাজ টা খারাপ হয়ে গেলো। এত মানুষ!!!!! একটু অগ্রসর হলাম। সামনে গিয়ে দেখি মাজার এর উত্তর আর পশ্চিম দিকে মেলার স্টল এর মতো করে অনেক ঘর তোলা। সব ঘরেই নাচ আর গান চলছে। বাতাসে ভেসে আসছে গাঁজার কটু গন্ধ। এই অবস্থা দেখে তো আমি পুরো অবাক। ওরস এর নামে এই সব কি চলছে ???????
আলোচিত ব্লগ
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার
ভূমিকা
একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।