সকালবেলা ঘুম থেকে উঠে টিভি তে খবর দেখা রাতুল এর অনেক দিনের অভ্যাস। আজ সকালে ঘুম থেকে উঠে নামাজ এর পর টিভি অন করলো। গতকালের মতো আজও খবরে ঘূর্ণিঝড় স্যান্ডি নিয়ে দেখানো হচ্ছে। ঘূর্ণিঝড় নিউইয়র্ক এর অনেক ক্ষতি করেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে আমেরিকার অনেক অর্থ এবং সময় লাগবে। কিছুক্ষণ পর রাতুল এর বাবা তার বস কে নিয়ে তাদের বাসায় আসলেন। বাবা বললেন রাস্তায় হুট করে স্যার এর সাথে দেখা হয়ে গেলো। একরকম বেঁধে নিয়ে আসতে হল। রাতুল তার বাবার বস কে একেবারেই দেখতে পারে না। লোকটার স্বভাব হল সবাইকে জ্ঞান দিয়ে বেড়ানো। আজ ও টিভি তে স্যান্ডি নিয়ে খবর দেখে তিনি বলা শুরু করলেন এই সব হচ্ছে আল্লার গজব। আমেরিকা সারা পৃথিবীতে মুসলমানদের উপর যে অত্যাচার করছে এর ফলশ্রুতিতে আমেরিকার উপর এই দুর্যোগ নেমে এসেছে। তিনি হাসি মুখে নাস্তা করতে করতে খবর দেখে গেলেন। কিছুক্ষণ পর বিদায় নিয়ে চলে গেলেন। রাতুল তাকে অনেক কিছুই বলতে পারতো, নিউইয়র্ক এ কয়েক লক্ষ বাঙালির বর্তমান অবস্থা কিংবা ঘূর্ণিঝড় আমেরিকার মুসলমান, খ্রিস্টান সবারই ক্ষতি করেছে। সে বলতে পারতো আমেরিকার সাধারন মানুষ তো আর আফগানিস্তান কিংবা ইরাক আক্রমন করেনি, করেছে একটি প্রশাসন, আপনি সব মানুষ কে ঘৃণা না করে ঐ বুশ বা ওবামা প্রশাসন কে ঘৃণা করলেই তো পারেন। কিন্তু রাতুল কিছুই বলল না, তিনি যাওয়ার পর রাগে টিভির রিমোট আছাড় মেরে ভেঙে ফেললো।
আলোচিত ব্লগ
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার
ভূমিকা
একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।