তুমি একটা নদীই
রেলিং ধরা নদীর কবি আবদুল হাই শিকদারকে
তুমি নদী-
তুমি একটা নদী
শেষ অবধি
বিরামহীন ভাঙন এ-পারের, পত্তন ও-পারের
ঘর-বাড়ি-বাঁশঝাড় জোছনাসহ;
হঠাৎ হঠাৎ উধাও অহরহ
আবার নতুন পলিজমি
ঘাস
পাখি- কত ডাকাডাকি
নদী- রেলিং ধরা নদীর রোদন,
অবহিত ক’জন
চঞ্চলা ঢেউয়ে-ঢেউয়ে ঢেকে রাখে
অনবরত আপনাকে
নাচের আড়ালে কাঁদে গোঙানীর শব্দো অধীর
যেন পাখীর ওড়াল প্রচ্ছদে স্পষ্ট,
তো অস্পষ্ট ডানার কষ্ট
তবুও উপচে পড়ো একদা বানের মত
ক্ষুব্ধ ও উদ্ধত
তবুও ছড়িয়ে যাও প্রান্তর-জনপদ
মুছে ফেলো গচ্ছিত সম্পদ
তবুও স্বপ্ন তোমার সমুদ্র-
সমুদ্র অসীম ও রুদ্র
আবার হারানোর গৌরব একান্ত কল্লোল
ঐকান্তিক কলোরব।
আমার বন্ধু কবি আবদুল হাই শিক্দারের জন্মদিন ১ জানুয়ারি তাঁর জন্য কবিতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।