চারদিকে এত মৃত্যুর বিভীষিকাময় অবস্থা দেখে মাঝে মাঝে কিছু অদ্ভুত অনুভূতি আচ্ছন্ন করে দিয়ে যায়।ডুবতে থাকা কোন লঞ্চের ভেতর,মুখোমুখি সংঘর্ষে গুঁড়িয়ে যাওয়া কোন বাসে,লাইন চ্যুত কোন ট্রেনে কিংবা বিদ্ধস্ত হতে যাওয়া কোন বিমানে আটকে পরা প্রত্যেকটি সত্ত্বার পৃথিবী ছেড়ে যাওয়ার ঠিক আগমুহূর্তের অতৃপ্ত হাহাকার গুলো চোখের সামনে ভেসে উঠে। আপন গন্তব্য মাঝপথে ছেড়ে দিয়ে মহাকালের অনন্ত অন্ধকার গন্তব্যে পাড়ি জমানো অজস্র প্রাণের আর্তনাদে মাঝরাতে ঘুম থেকে চিৎকার করে জেগে উঠি।আজকের অজস্র উচ্ছল,প্রাণবন্ত, দীপ্ত প্রাণ পরেরদিন শূন্য ,নিথর।কতটা সহজে আমরা হারিয়ে যাচ্ছি,আমরা হারিয়ে ফেলছি,"আমি" হারিয়ে যাচ্ছি।চলে যাওয়া প্রতিটি সত্ত্বার মাঝে নিজেকে আমরা এখনো কি খুজে পাইনি? নিজেকে আমরা একটুও কি হারাইনি ?
আজ পথ চলতে চলতে ভাবি,পথের প্রান্তে দাঁড়িয়ে থাকা চেনা মুখগুলাকে আবার দেখব,নাকি পথটা নিজেই অনন্ত পথে পাড়ি জমাবে ,চেনা মুখগুলোকে অনন্ত প্রতীক্ষায় ভাসিয়ে দিয়ে ? তাই আমরা সেই হৃদয়ে বাধা সত্তাদেরকে বলে যাই, চলতে চলতে পথ যদি অজানাতেই পাড়ি দেয় তবে,বলতে না পারা কথাগুলো ফিরিয়ে নিয়ে আসব হয়ত কোন বালি হাঁসের ডানায়, রাখালের বাশি,জোনাকপোকার আলোয় কিংবা ভোরের স্নিগ্ধ বাতাসের মাঝে।কথা হবে অন্য কোন ভাষায়। মন ভাল রেখ প্রিয়।
আলোচিত ব্লগ
সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন
Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন
নীরব আত্মপক্ষ।
নীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন
এই সমাজ- ৭২

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।