স্বপ্নের শহর ঢাকা। বেশিরভাগ মানুষ মনে করে যদি কোন রকম ঢাকায় যাওয়া যায় তাহলে অল্প সময়ে অনেক টাকার মালিক বনা যাবে। পূরন করা যাবে দীর্ঘদিনের লালিত স্বপ্ন। তুলনামূলক ভালো জীবন-যাপন, শিক্ষা এবং চাকুরীর জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে রাজধানী ঢাকায়। শুরুতেই তাদের দরকার পড়ে একটি আশ্রয়। কেউ আত্মীয়ের বাসায় কারও আশ্রয় মেসে। কিছুদিন যাওয়ার পর ব্যাচেলররা মেসের খোজে বের হন। সমস্যার শুরু এখানেই। অনেক বাসার মালিক ব্যাচেলরদের ভাড়া দিতে চাইনা। তারা ব্যাচেলরদের ঝামেলা মনে করে। বাড়ির মালিকের কাছে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হয় তাদের। যেমন- বিবাহিত নাকি অবিবাহিত, ছাত্র না পেশাজীবী, কোন পেশায় জড়িত ইত্যাদি প্রশ্নের মুখোমুখি হতে হয়। অনেক খোঁজার পর বাসা পেয়ে গেলে শুরু হয় পরবর্তী সমস্যা। বাড়ির মালিক ব্যাচেলরদের বাড়ির উপর তলায় যেখানে গ্রীষ্মকালে অত্যধিক গরম অথবা নিচ তলায় যেখানে বর্ষাকালে স্যাঁতস্যাঁতে থাকে, গুটগুটে অন্ধকার ছাড়াও রয়েছে আলো-বাতাস শুণ্য। আর ব্যাচেলরদের ভাড়া দিতে হয় অনেক বেশি ফ্যামিলি বাসার তুলনায়। রয়েছে বাড়ির মালিকের কিছু শর্ত- কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যাবহার করলে দিতে হবে অতিরিক্ত বিদ্যুত বিল। মাঝেমাঝে বাড়ির মালিকেরা ব্যাচেলর ফ্ল্যাট চার্জ করে নিজের প্রয়োজনে কোনরকম নোটিশ ছাড়া। যা ব্যাচেলরদের জন্য খুবই পীড়াদায়ক। বাড়িওয়ালারা মনে করে তারা সমাজের সম্মানিত লোক আর ব্যাচেলররা তাদের অধীনস্ত। সবকিছু যেন ব্যাচেলরদের মুখ বুঝে সহ্য করতে হবে। অন্যদিকে বাড়ির মালিক ব্যাচেলরদের দেয়না বাড়ি ভাড়ার বিল। যদি কেউ চায় তাহলে দেয়া হয় বাড়ি ছাড়ার হুমকি-ধামকি। আর কাজের বুয়ার সমস্যার কথা না হয় আরেকদিন বলবো...!!!
আমার অপরাধ, আমি ব্যাচেলর !?
কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন
একাত্তরের জন্ম দাগ- অনুচ্চারিত এক অধ্যায়

প্রিয় সুধি,
একটা ছোট প্রশ্ন ছিল।
আচ্ছা তার আগে বলো- এই যে আমি -তোমরা কি আমাকে চিনতে পেরেছো?
পারোনি?
পারবে না সে জানি।
নাম পরিচয়হীনাকে, কে আর মনে রেখেছে... ...বাকিটুকু পড়ুন
মানব সভ্যতার নতুন অধ্যায়

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।