somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোভের সাথে আড়ি এবং বেগম জিয়ার বাড়ী : কার লাভ কার ক্ষতি

১৩ ই নভেম্বর, ২০১০ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কার আগে কে যায়, বলা যায় একটা সুযোগ এসেই গেলো। সর্বশেষ খবর হলো খালেদা জিয়া ক্যান্টনমেন্ট এর বাড়ী ছেড়েছেন, বিএনপির নেতারা হুমরী খেয়ে পরেছেন এই ভেবে যে সুযোগ চলে যাচ্ছে এই সুযোগে কার আগে নেত্রীর কত কাছে যাওয়া যায় কেননা এই ইস্যুটার জাতটাই এমন যে এটা যতটুকু না বিএনপির দলীয় ইস্যু তার থেকে বেশী বেগম জিয়ার ব্যক্তিগত ইস্যু, নেত্রীর ব্যক্তিগত ইস্যুতে নিজেকে উৎসর্গ করা মানে ব্যক্তিগতভাবে তার কাছাকাছি চলে যাওয়া, মন্ত্রীত্বের হাতছানি, আবার ক্ষমতা ইত্যাদি।
রাজার বাড়ি, রহিম, করিম বা আব্বাসের বাড়ী নয়। আমরা কী জানি আমাদের দেশের কত মানুষ ভূমিহীন, এত হিসেবের দরকার নেই এই ঢাকা শহরেই প্রতিদিন কত মানুষ রাস্তায় ঘুমায়, কই এই রাজনীতিবিদদের তো এদের নিয়ে কোন কথা বলতে দেখলাম না, সাধারণ মানুষের বাড়ি রাজনৈতিক ইস্যু হয় না বেগম জিয়ার বাড়ি রাজনৈতিক ইস্যু হওয়ার জন্য শুধু বেগম জিয়ার পরিচয়ই যথেষ্ট অন্য কোন যোগ্যতার দরকার নেই। কারণ এদের আছে একদল দেলোয়ার মার্কা চাটুকার রাজনৈতিক।
খালেদা জিয়ার রাজনৈতিক ইস্যুতে কিছু নেতা পূর্ণবাসনের হাতিয়ার হিসেবে নিয়েছে কে কত আপন তা প্রমাণ করতে চাচ্ছে। মওদুদ, দেলোয়ার সাহেব রা তাই সাধারণ মানুষের কথা চিন্তা না করেই হরতাল দিয়ে দিলেন, একবারও ভাবলেন না তাদের এই মাত্রাতিরিক্ত প্রভুভক্তির কারনণই অনেক সাধারণ মানুষ তাদের আপন জনদের সাথে ঈদ করতে পারবেন না। আসলে মন্ত্রী হওয়ার জন্য রাজার মন তোষন করা দরকার জনগণের নয় এটা আমরা সবাই জানি তাই জনগণের সুবিধা অসুবিধা দেখার দরকার নেই।
আসলে বিএনপির কিছু নেতা এই রকম কোন একটা পরিস্থিতি চাচ্ছিলেন যার মাধ্যমে তারা নেত্রীর প্রতি অনুগত্য প্রকাশ করতে পারবেন, নিজেদের হাতটাও একটু কচলিয়ে দেখাতে পারেন যে হাত কচলানো তারা ভুলে যাননি এখনও তারা হাত কচলাতে জানেন। এক এগারোর পর এই এক সুযোগ আবার কতদিন পর এই সুযোগ পাওয়া যায় পাথে আসছে মন্ত্রীত্ব হালকা না হয়ে যায়।
একটু বিশ্লেষণ করলেই দেখা যায় এরাই কিছু বেগম জিয়াকে বুঝিয়েছেন তিনি যেন স্বেচ্ছার বাড়ি না ছাড়েন, তাহলেই তারা তাদের আনুগত্য প্রকাশ করতে পারবেন আর যত বেশি আনুগত্য দেখাতে পারবেন,মন্ত্রী হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে, এই পারফরমেন্সের জন্য মওদুদ ও দেলোয়ার সাহেব মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করতেই পারেন, এমনকি দেলোয়ার তার গুণধর পুত্রের জন্য কিছু লবিংও করে নিতে পারবেন, বেচারা ফখরুল ইসলাম আলমগীরের জন্য একটু খারাপ লাগছে বিএনপির সেক্রেটারি হওয়া বোধহায় আরও একটু পিছিয়ে গেলো।

কিন্তু এতো গেলো এসব নেতাদের মন্ত্রী, সেক্রেটারি হওয়ার লড়াই কিন্তু এজন্য তারা বেগম জিয়াকেও অপমান করতে ছাড়লেন না, একবার ভেবে দেখুন বেগম জিয়া এই বাড়ির লোভ ত্যাগ করে, একে লাথি মেরে, নিজেই বাড়ি ছেড়ে দিতেন তাহলে তার মর্যাদা কোথায় গিয়ে দাড়াতো, বেগম জিয়া এই ধরনের চাটুকার রাজনীতিবিদদের পাল্লায় পরে নিজেই নিজেকে সম্মানিত করতে পারলেন আর ক্ষতিগ্রস্ত করলেন রাজনীতিকে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×