কোনো এক কুয়াশামাখা শীতের ভোরে
আমি শুয়ে ছিলাম চাদর মুড়ি দিয়ে
হঠাৎ আমার ফোনে এল তোমার কল
কন্ঠ শুনে আমি মুগ্ধ, হতবিহব্বল
তোমার ওই টানা চোখের চাহুনী
ঠোটের কোনের মিষ্টি একটু হাসি
আমার শূন্য হৃদয়ে তোলে ঝড়
আমার চোখ তোমার দিকে অনড়
তোমার কন্ঠের ওই একটুখানি উচ্ছলতা
বুঝিয়ে দেয় তোমার হৃদয়ের গভীরতা
তোমার দীঘল ঘন কালো কেশ
তোমায় আমার দেখতে লাগে বেশ
তুমি সুন্দর নও তুমি অপরুপ
তুমি স্নিগ্ধ নও তুমি পবিত্র
তুমি নও দুর আকাশের চাঁদ-তারা
তুমি আমার হৃদয়ের অপ্সরা। (পুলক হাসান-২৯।০১।১৩)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



