somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিএনজি(পুলক হাসান-২৬।০৩।১৩)

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ন্ত বিকেল।ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে বাসার পথে রওনা হল শুভ।

এই যে সিএনজি যাবেন?
কই যাবেন মামা?
মিরপুর।
চলেন।১৫০ টাকা লাগবে।
ক্যান মামা?১০০ টাকার ভাড়া ক্যান তুমি ১৫০ টাকা নিবা?
গ্যালে চলেন নাইলে খাড়ায়ে থাকেন।
আচ্ছা চলেন।
মামা গেট টা লাগায়ে দিয়েন।
আচ্ছা মামা এই গেট টা ক্যান?
এই গেট নিরাপত্তার জন্য।কেউ যেন কিছু না নিবার পারে।
ও।

বাসায় সামনে নেমে ভাড়া দিয়ে শুভ বাসায় চলে গেল।হাত মুখ ধুয়ে বসার ঘরে বসল।শুভর মা শুভ কে জিজ্ঞেস করল,কিরে তোর এত দেরী হল ক্যান?
আচ্ছা মা ভার্সিটি থেকে আসতে কি দেরী হতে পারে না?ক্যান তুমি প্রতিদিন জানতে চাও?
দেরী হতে পারে বাট তার জন্য কারণ থাকে।কারণটা বল।
খিদা লাগছিল অনেক।খাইতে খাইতে লেইট হয়ে গ্যাছে।

১০টার দিকে আসিফ ফোন দিল শুভ কে।
কিরে শুভ কই তুই?যাবি না?
কই যামু?
ক্যান সাইদের বাসায়।আজকে ওর বার্থ ডে ব্যাটা।সারা রাত পার্টি হবে।
দোস্ত বাসায় প্রবলেম,যাইতে পারুম না।
কি কইলি তুই এইটা!
কি করুম?রাতে বাইরে থাকার পার্মিশন নাই।
আরে ম্যানেজ কর।তুই বলে তো দেখবি নাকি?
ওকে গিভ মি টেন মিনিটস।
শুভ জানে ওকে পার্মিশন দেয়া হবে না।কারণ রাতে খারাপ ছেলেরা বাইরে থাকে।তাই মিথ্যার আশ্রয় নিল।বাবা কে বলল,ওর এক ফ্রেন্ডের বড় বোনের বিয়ে।অবশেষে রাজি করানো গেল। সারা রাত অনেক মজা করল বন্ধুরা মিলে।সকালে ঘুম থেকে
উঠে সবাই নাস্তা করছে।হঠাৎ আসিফ বলল,
ওই দোস্ত ২৬ মার্চ তো সরকারি বন্ধ।ওইদিন কি করবি?
শুভ বলল,মুভি দেখা যায়।চল মুভি দেখি।
হুম সেইটাই ভালো হয়।তিইলে এইটাই ফাইনাল।অবশেষে সাইদ বলল।

দেখতে দেখতে ২৬ তারিখ চলে আসল।শুভরা সবাই মিলে একটা সিএনজি নিয়ে রওনা দিল মিরপুর থেকে।গন্তব্য পান্থপথ।সিএনজি তে ওঠার পরে বয়স্ক ড্রাইভার বললো,গেট টা লাগিয়ে দিয়েন।

শুভ ওর বন্ধুদের জিজ্ঞেস করল,''বলতো এই গেট টা ক্যান?"
আসিফ বলল,"ক্যান আবার!গাড়ির গেট আছে তাই সিএনজির ও গেট আছে।
"বেকুব!এইটা ছিনতাইকারীদের কাছ থেকে সেফটির জন্য।" শুভ বলল।

বিজয় স্মরণীতে জ্যাম।সিএনজি ড্রাইভার বিরক্ত।আসিফ বলল,"এত বিরক্ত ক্যান?আজকে স্বাধীনতা দিবস।একটু কষ্ট করেন।প্যারেডের জন্য জ্যাম।ড্রাইভার একটু হাসল।
পান্থপথ নেমে ভাড়া দিয়ে শুভরা চলে যাচ্ছিল এমন সময় সিএনজি ড্রাইভার ডাক দিল,
"বাবারা তোমাদের একটা প্রশ্ন করি,তোমরা যে বললা প্যারেডের জন্য জ্যাম এই প্যারেড ক্যানো হয়?"
শুভ বলল,"এটা তো স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য।বাংলাদেশের জন্মদিন।মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও জানানো হয়।"
"শোন বাবা,আমি মূর্খ মানুষ,দুইটা কথা বলি।তোমরা যে সিএনজি তে চড়,ভয়ে গেট লাগিয়ে চড়।তোমরা যখন বাসা থেকে বের হয় তোমাদের বাবা মারা টেনশন করে হার্টের রোগী হয়ে যান।তোমাদের বাসা থেকে বের হতে দিতে চান না।আমার এক ভাই,মুক্তিযোদ্ধা,রাতে ঘুমান না,জানের ভয়ে।তোমাদের মত ছাত্ররা ঘর থেকে বের হলে সে জীবিত ফিরতে পারবে নাকি নিশ্চয়তা নেই।দেশের ১৪% মানুষ জানে না,তারা একবেলা খাবার পর অন্য বেলা কিভাবে খাবেন।বিজয় স্মরণীতে যাও,মিরপুর ১০ এ যাও,ছোট ছোট বাচ্চারা তোমার কাছে টাকার জন্য হাত পাতবে।কেন জান?কারণ এই টাকা দিয়ে চাল কিনবে আর ছোটো ভাইবোনদের পড়াবে।
আচ্ছা আমাকে বল তো,এই স্বাধীনতা উদযাপন ক্যান?তোমরা নতুন প্রজন্ম,তোমাদের একটা কথা বলি,মনের দিক থেকে স্বাধীন না হলে তোমার এই উদযাপনের কোনো দাম নাই।"

সিএনজি টান দিয়ে চলে গেল।শুভ,আসিফ আর সাইদ নিস্তব্ধ হয়ে রইল কিছুক্ষন।একজন সিএনজি ড্রাইভার এত কিছু বলল!

আসিফ,সাইদ ঘুরে চলে যাচ্ছিল।বিকট শব্দ।হঠাৎ শুভর চিৎকার,
"শিট ম্যান!এইটা কি হইল?"

ড্রাইভার স্পটডেড।আসিফ,শুভ,সাইদ রাস্তার পাশে দুমড়ে মুচড়ে পড়ে থাকা সিএনজির পেছন দিকে তাকিয়ে আছে,সবুজ সিএনজি তে লাল রং দিয়ে লেখা,

"মুক্তিযোদ্ধা চালিত সিএনজি।"
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×