১।
খাদ্য,বস্ত্র,বাসস্থান,শিক্ষা এবং চিকিৎসা;৫ টা শব্দ কিন্তু এগুলোর প্রতিটিই কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য রকেট সাইন্টিস্ট হয়া লাগে না,বেসিক রাইটস ফিলাপ করা একটা দেশের সরকারের দায়িত্ব।সেটা করতে তিনি সফল নাকি ব্যর্থ অথবা সফল হলে কতটুকু সফল সেটা বিবেচনা করার মত সামর্থ্য আশা করি সবার আছে।আর সেই সামর্থ্য থাকার পরেও একজন শিক্ষিত এবং সুস্থ মানুষ হয়ে যদি শুধুমাত্র প্রাইভেট ভার্সিটির ষ্টূডেন্ট না হওয়ার কারণে আপনি চুপ করে থাকেন তবে মন দিয়ে শুনুন,আপনার টিচাররা ব্যর্থ;simply failed to teach you anything.
২।
মাত্র ৭.৫%!হ্যা মাত্র ৭.৫% কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? পর্যাপ্ত পরিমাণ প্রতিষ্ঠান বানাতে পারেন নাই সেই ব্যর্থতা কার? যে কয়টা আছে সে কয়টার শিক্ষা ব্যবস্থা কতটুকু মানসম্মত? একটা ষ্টুডেন্ট তার বাবার কষ্টের টাকা দিয়ে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতেসে;যেটা রাষ্ট্রের করার কথা ছিল সেটা সে টিউশনি করে/জব করে করতেসে সেই টাকার উপরে আপনার ভ্যাট বসাতে লজ্জা লাগে না? হ্যা এটা ঠিক প্রাইভেট ভার্সিটির অনেক ষ্টুডেন্টের বাবার অঢেল টাকা আছে কিন্তু সেটা কত পার্সেন্ট?
৩।আমরা জানি আমরা তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল(!) দেশ;উন্নয়নের বৃষ্টিতে আমাদের ঢাকার রাজপথ পানির নীচে চলে যাচ্ছে।আমরা আপনাদের কাছে চাই না যে আপনারা বিনা পয়সায় আমাদের পড়ান।আমরা ২৭/৩৬ এর গেটে ঘন্টার পর ঘন্টা ঝুলে ঝুলে যেতে রাজী আছি;আমাদের ফ্রী ট্রান্সপোর্টের দরকার নাই।আমাদের বিশাল বড় ক্যাম্পাস আর আড্ডা মারার জায়গার দরকার নাই;মাথার উপরে ছাদ থাকলেই আমরা খুশি,আমরা শুধু শিক্ষার অধিকার চাই কোন ধরণের কর প্রদান করা ছাড়া।আমরা জানি আপনারা শিক্ষানুরাগী আর তাই আপনাদের কাছে অনুরোধ,প্লিজ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ষ্টূডেন্টদের টিউশন ফী'র উপরে কর বসিয়ে ষ্টুডেন্টদের শিক্ষা গ্রহণ করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



