somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চড়ক পূজা এবং কিছু ছবি (দূর্বল চিত্তের মানুষরা ভেবে চিন্তে প্রবেশ করুন )

১৪ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বড়শিতে বেধা মানুষটি

এটা হল চড়ক এখানে ঘুরানো হয়

আজ পহেলা বৈশাখ গতকাল ছিলো চৈত্র মাসের শেষ দিন এই দিন ত্যাগ ও তিতীক্ষার প্রতীক স্বরূপ হিন্দুরা শাকপাতা ও তিতা করলা দিয়ে আহার করে । এবং পহেলা বৈশাখে মাছ মাংশ দিয়ে আহার করে, হয়তো বা সারা বৎসর যেনো সুখাদ্য গ্রহন করে সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারে তেমন প্রত্যাশা থেকেই হয়তো এই আচার আচরন রীতি নীতি গুলো পালন করা হয় । চৈত্র সংক্রান্তিতে দিনাজপুর গিয়েছিলাম । অনেক আগে থেকেই চড়ক পূজার নাম শুনেছিলাম কখনো দেখিনি । দিনাজপুরের মহারাজার রাজবাড়ীর কাছে বিরাট একটি দিঘী আছে নাম সুখ সাগর এখানেই চড়ক পূজা হয় । (দিনাজপুরে অনেকগুলি সাগর আছে যেমন মাতা সাগর, আনন্দ সাগর, জুলুম সাগর, রাম সাগর, জুলুম নাম হয়েছে কারন ওটা খননের সময় যে ব্যক্তিই ঐ জায়গা অতিক্রম করতো তাকেই খনন কাজে লাগিয়ে দেওয়া হত বিনা পারিশ্রমিকে) চড়ক পূজার উদ্দেশ্য সম্পর্কে কেউ তেমন কিছু বলতে না পারলেও কথাবার্তা থেকে যেটুকু বুঝতে পারলাম তাহল সারা বৎসরের অপরাধ ও অন্যায় থেকে মুক্তির আশায় মানুষের প্রতিনিধি হিসাবে দেবতার কাছে দুঃখ ও যন্ত্রনা ভোগ করে পাপের ক্ষমা চাওয়া । চড়ক পূজা নাম থেকেই আচ করা যায় এটা চড়কী পূজা মানে মানুষকে শিক দিয়ে বানানো বড়শিতে গেথে শূন্যে উঠিয়ে ঘোরানো হয় । মানুষটির পিঠে বড়শি গাথার পূর্বে কিছু প্রক্রিয়া অনুসরন করা হয় ঐ সময় আমি উপস্থিত থাকতে পারিনি । তবে শুনেছি পিঠে ঘী মর্দন করা হয় সিদুঁর মাখানো হয় তারপর পিঠে দুটি বড়শি গাথা হয় । চড়কীর এক পার্শ্বে ভারসাম্য বজায় রাখার জন্য আরেক জনকে বেধে দেওয়া হয় । ছবি গুলি আপনাদের জন্য ।

প্রস্তুতি প্রায় শেষ ।

কলা গেথে দেওয়া হচ্ছে

আরও কলা যুক্ত করা হচ্ছে ।

কলা সহ বড়শি বেধা ।

চড়কীতে ঘুরাবার সময় কলা ছিটকে পড়বে যে পাবে তার সারা বৎসরের বিপদ আপদ দূর হবে বলে বিশ্বাস করা হয় ।


ভক্তরা পূজা দিয়েছে । পূজার অর্ঘ্য ।

বড়শিতে গাথা মানুষ ।

এই মানুষটি ।

মানুষজন টাকা দিচ্ছে আশীর্বাদ নিচ্ছে ।



চড়কীতে বাধা হচ্ছে ।

বাধা শেষ হয়েছে এখন ঘোরানোর জন্য প্রস্তুত ।

চড়কীতে ঘোরানো হচ্ছে ।




ঘোরানো শেষ এবং চড়ক পূজার এখানেই সমাপ্তী ।


৩২টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×