somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকা ভ্রমন- ৮ ( বোস্টন- ৩ হারভার্ড বিশ্ববিদ্যালয়ে এক ঝলক )

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হারভার্ড ছাত্রদের দ্বারা প্রেসিডেন্ট ট্রাম্পকে কটাক্ষ করে তৈরী একটি ছবি। হাটতে হাটতে ক্যাম্পাসের নোটিশ বোর্ডে ছবিটা দেখে হাসতে হাসতে মরেই যাচ্ছিলাম। :D

পার্ক থেকে বেড়িয়ে সময়ের সাথে পাল্লা দেবার জন্য উবার পাকড়াও করে ছুটে গেলাম বিখ্যাত হারভার্ড বিশ্ববিদ্যালয় দর্শনে। কমন স্পেস হল চত্বর ইত্যাদিতে ঘোরাঘুরি করলাম।
বিশ্ববিদ্যালয়টি ১৬৩৬ সালে প্রতিষ্ঠিত। আমেরিকার সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় হারভার্ড ।
একজন শিক্ষক এবং ৯ জন ছাত্র নিয়ে হারভার্ডের যাত্রা শুরু আর এখন ৩ লক্ষ ৬০ হাজার জীবিত সফল ব্যক্তি (Alumni) রয়েছেন সারা আমেরিকা এবং বিশ্বের ১৯০ টি দেশ জুড়ে।
চার্লসটনের অধিবাসী জন হারভার্ডের নামে বিশ্ববিদ্যালয়টির নামকরন করা হয়েছে। ১৬৩৮ সালে মৃত্যুর আগে তিনি তার লাইব্রেরী এবং সম্পদের অর্ধেক এই বিদ্যাপীঠকে দান করেন।
বারাক ওবামা, মিশেল ওবামা, আলগোর, জন,এফ, কেনেডি এখানে পড়াশুনা করেছেন।
ভর্তি হওয়ার ন্যূনতম যোগ্যতা জিপিএ ৪.০ (বাংলাদেশের জিপিএ কিনা জানিনা) তারপর পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে।


হারভার্ড বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ভেরিতাস (ল্যাটিন শব্দ) মানে বহুমুখী অথবা সত্য । বহুমুখী সত্যানুসন্ধানই এই বিশ্ববিদ্যালয়ের মটো।


বিদ্যানুরাগী জন হারভার্ড বই হাতে নিয়ে সবাইকে জ্ঞান অনুসন্ধান করতে বলছেন।


দর্শনার্থীরা ওনার পা ছুয়ে সম্মান জানাচ্ছেন এবং ক্যামেরার স্মৃতিতে সংরক্ষন করছেন। (আমি ভেবেছিলাম পাক, বাংলা, ভারতেই এই সংস্কৃতি রয়েছে ।)


হ্যারী এলকিন উইডেনার এর স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত লাইব্রেরী।


লাইব্রেরীর প্রবেশ পথ।


হ্যারী এলকিনের মা তার প্রিয় সন্তানের স্মৃতি রক্ষায় এই লাইব্রেরী গড়ে তোলেন হারভার্ড বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে যাতে ছাত্রছাত্রীরা জ্ঞানের মশাল জ্বালাবার উপাদান (কেরোসিন, পেট্রল :D ) এখান থেকে সংগ্রহ করতে পারেন। কিন্তু হ্যারী এলকিনের মা কেন এই কাজ করলেন নীচের ছবিতে তার ব্যাখ্যা রয়েছে।


হ্যারী এলকিন ছিলেন হারভার্ড গ্র্যাজুয়েট যিনি টাইটানিক জাহাজ ডুবিতে সলীল সমাধি প্রাপ্ত হয়েছিলেন। :((


ইউনিভারসিটি চত্তর চাইনিজ শিক্ষা ট্যুর ছাত্র ছাত্রীদের জমায়েত।


হারভার্ড ক্যাম্পাসে একটি গীর্জা (উপাসনালয়)




বিজ্ঞাণ অনুষদের সামনের চত্ত্বর।




ভীষন গরম তাই বাহিরে পানির কুয়াশা সদৃশ্য ঝর্না।


এখানে ঢোকা নিষেধ থাকা সত্বেও ঢুকে পড়ে প্রথম স্বয়ংক্রিয় হিসাব মেশিন (কম্পিউটার) দেখার সৌভাগ্য হলো। :D


কম্পিউটার


এটা আইবিএম এর তৈরী।


যেখানে ছবিই কথা বলে সেখানে ভাষা নিরব রাখাই শ্রেয়। :D




ইঞ্জিনিয়ারিং ভবনের পিছন দিকের দৃশ্য পরিস্কার পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ । বিশ্ববিদ্যালয় তো এমনই হওয়া উচিৎ। :D


আরেকটি সুন্দর ফ্যাকাল্টি ভবন ।


‘ল’ স্কুল বারাক ওবামা এবং মিশেল ওবামা এই ভবনে পড়াশুনা করেছেন। বিল্ডিংটা একটু ছুঁয়ে দেখলাম মনে হলো যেন বিখ্যাত সব ব্যাক্তিদের ছোঁয়া পেলাম। :)


‘ল’ স্কুলের প্রবেশ পথ।


‘ক্যাম্পাস’ সামনে ফল তাই কিছু ঝরাপাতা বেদনাবিধুর মলিন চেহারা নিয়ে ঘাসের আশ্রয়ে আছে ইতিউতি।


দারুন একটা হ্যান্ড পাম্পের রেপ্লিকা।


হ্যান্ড পাম্পের ইতিকথা।


হারভার্ড হল। বাহিরে ঐতিহ্যের (আভিজাত্যের) ছাপ।


হারভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও নির্গমনের আনুষ্ঠানিক গেইট।
আনুষ্ঠানিক কারনঃ বৎসরে মাত্র দুবার এই গেট খোলা হয় প্রথমবার যেদিন নুতন ছাত্ররা বিদ্যা পাঠের জন্য প্রবেশ করে সেদিন এবং দ্বিতীয়বার যেদিন বিদ্যা পাঠ শেষ করার পর ছাত্রদের বিদায় দেওয়া হয় সেদিন। পাশেই আরেকটা গেইট আছে যেটা সারাক্ষন খোলা থাকে।


বিশ্ববিদ্যালয়ের বাহিরে শহরের চত্তর।




ইনি হুইল চেয়ারে বসে গান গাইছেন সাহায্যের আশায়। পাচঁ ডলার দিয়ে দিলুম পাঁচ টাকা মনে করে। (হায়! হায়! করলাম কি? :) )


আপনাদের জন্য স্যুভেনির নিয়ে এলুম যত খুশী নিয়ে নিন ;) হা হা হা।


আরো কিছু।


এটাও একটা গেইট।

কিছু তথ্যের জন্য গুগল মামার স্মরনাপন্ন হয়েছিলাম। :)
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১১
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×