মনে পড়ে সেই দিনগুলি যখন আমার মা বাড়ির সামনে মোড়ে দাড়িয়ে আমার জন্য অপেক্ষা করতো এবং যদি আমি দূরে মা-কে দেখেও ইচ্ছে করে দেরি করতাম তাহলে মা ডাক দিত আমাকে। মা-র একটাই চিন্তা কখন আমি খাব। ঐ কাজটি আমি নিজে করে নিতে পারি তবুও মা আমার জন্য বসে থাকবে। মাকে হাজার বার বলা সত্বেও মা প্রতিদিন দুপুর এবং রাতে আমার জন্য বসে থাকবে। আমি গিয়ে মা-র গলা ধরে মা-কে বাড়িতে নিয়ে যাব, স্নান সেরে খেয়ে উঠবো, ততক্ষন মা আমার জন্য বসে থাকবে।
আজ আমি কর্মসূত্রে বাইরে থাকি কিন্তু তবুও বাড়ি গেলে মা সেই আগের মতো। তবে এখন কিছুটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি ঐ একই সময়গুলিতে পাড়ার মোড়ে দাড়িয়ে দেখি মা বাড়ির সামনে আমার জন্য দাড়িয়ে আছে কিন্তু মা আর ডাকে না আমায়। মায়ের কাছাকাছি গেলে মা আমায় চিনতে পারে। মা-র বয়স হয়ে গেছে তবুও মা-র ঐ স্বভাবগুলো এখনও পরিবর্তন হয় নি। বাড়িতে থাকলে দুপুরে খাওয়ার পর যখন নিজের ঘরে টি.ভি. দেখি বা শুয়ে থাকি মা আমার পাশে এসে বসে আর কত কথা বলে। আমি চুপচাপ শুয়ে থাকি মা-র কোলে। মা মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আমায় সব কথা বলে। সবকথা হয়তো শোনা হয় না কারণ মা-র কোলে কখন ঘুমিয়ে পড়ি নিজেই জানি না।
দূরে থেকে আমি প্রতিনিয়ত এই জিনিসগুলি মিস করি। মনে হয় মা দুপুরে আমার ঘরে বসে আছে আর ........
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।