somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুভূতি কি আপনার-আমার আছে?? নাকি জয় বাংলার মতন "অনুভূতি" ও কারো নিজস্ব সম্পত্তি হইয়া যাইতেছে ???

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"অনুভূতি"

একটি ক্ষুদ্র শব্দ হইলেও উহার বিস্তৃতি বৃহৎ। অনুভূতির বিভিন্ন প্রকরণ রহিয়াছে। তাহার মধ্যহইতে বহুল আলোচিত অনুভূতি হইলো ধর্মানুভুতি, মতান্তরে উহা ধর্মান্ধনুভূতি ও বলা চলে। এই সকল ধর্মান্ধ মানুষের মস্তিষ্কের কতিপয় নিউরণ সকল সময়েই সুপ্তাবস্থায় থাকিলেও, তাহাদের জামাতী মতান্তরে শিবিরী বাপ দের উস্কানিতে উহারা জাগিয়া উঠে। শুধু জাগিয়া উঠিয়াই উহারা ক্ষ্যান্ত হইয়া থাকে নহে, বরং তাহারা দিক্বিদিক জ্ঞ্যানশুন্য হইয়া হাতের কাছে যাহা পায় তাহাই ধ্বংস করিতে পাগল প্রায় হইয়া উঠে। ইহা অনুভূতির এক দিক।

অন্যদিকে অনুভূতির আরো একটি ব্যাপুক আলোচিত দিকের কথা চিন্তা করিলে আমরা দেখিতে পাই যে “সরকারদলীয় অনুভূতি”। এই অনুভূতি বিশেষ বিশেষ কার্য সিদ্ধিতে জাগিয়া উঠে। যেমন কাদের মোল্লার ফাসি দেওয়ার পুর্বক্ষণে জাগিয়া উঠিয়াছিল, তেমনি জাগিয়া উঠিয়াছিল শাহবাগের সাধারণ জনতার ঢলে। আবার সেই একইরকম ভাবে আবারও জাগিয়া উঠিয়াছে তবে অবশ্যই তাহাদের পশ্চাদ্দেশের ক্ষুদ্র চ্ছিদ্রের ব্যাসার্ধ বৃদ্ধি না করিতে। কারণ, সাধারণ মানুষের মাঝে কয়েকজনকে অনায়াসেই হাজতে পুড়িয়া হুজুগে ধর্মান্ধ গুলোকে ঠান্ডা করিয়া নিজের কার্য সিদ্ধি করা খুবই সহজ। আমি হলপ করিয়া বলিতে পারি হযরতে মাওলানা চাঁদনী(চান্দে দেখা গিয়াছিল বলিয়া নতুন বিশেষণে বিশেষিত) সাঈদী সাহেবেরও ফাসি হইবে না। এখন রাষ্ট্রপতি সাহেবকে দিয়া অথবা কোন না কোন টালবাহানা দেখাইয়া উহাকে ফের মুক্ত করিয়া উনাদের কোলে উঠিয়া ক্ষমতায় আসিবার অনুভূতি অনুভব করিতে চাইতেছেন আবারো। (কোলে বসা সঙ্ক্রান্ত কথা বার্তা এক্সপাঞ্জ হইতে পারে)

আরেকপ্রকারের অনুভূতির কথা খেয়াল করিলে দেখিতে পাইবো যে, বিরধীদলীয় অনুভূতি অথবা গাধা অনুভূতি। যাহাদের সকল প্রকার সুযোগ থাকা সত্তেও তাহারা কতিপয়ের কোলে বসিয়া ক্ষমতায় যাওয়ার প্রতিদান দিতে দিতে রাজপথে শহীদ(কথিত) হইবেন, কিন্তু ঋণ উনারা শোধ করিয়াই ছাড়িবেন ইনশাল্লাহ।

অনুভূতির সংজ্ঞা অতঃপর কি দাড়াইতেছে তাহলে??
নিজের খাইয়া পরের মোষ তাড়ানোই অনুভূতি। (কারণ মোষটা যে নিজেই দখল করিবার চিন্তায় বিভোর)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×