এই পোস্টের কোন অংশই বাংলা সিনামাকে ছোট করার উদ্দেশ্যে বলা না। কিন্তু যেইখানে আমাদের আরো ভাল ভাল সিনামা আসছে সেইখানে এইধরণের জিনিষ নির্মাণ কতটুকু পজিটিভ ইফেক্ট ধরেরাখতে পারবে দর্শকের কে জানে। আমি একলাই তো দর্শক নই। আমার যা মনেহইলো তাই বললাম। বাকীটা যারা দেখবেন তাদের বিবেচনা।
গতবাধা বাংলা সিনামার উন্নতি দেখতে "ভালবাসা আজকাল" দেখার সাজেশন দিয়েছিল অনেকেই। মেকিং ভাল ব্লা ব্লা। অনেক ভাল কথা শুইনা হয়তো মনে এক্সপেক্টেশনের জন্ম হইছিল যেইটা সাধারণত সিনামা দেখার আগে আমি বাক্সবন্দী কইরা রাখি। এইটা মনেহচ্ছে প্রধাণ কারণ সিনামাটা ভাল না লাগাইতে পারার। উন্নতির দিক থেকে শুধু পরিস্কার প্রিন্টের ঝকঝকা প্রিন্ট। এছাড়া আর কিছুই চোখে পরলো না। কাহিনী গতবাধা। মেকিং গতবাধা।
মাহীয়া মাহীর ডায়লগ কেউ যদি চোখ বন্ধ কইরা শোনে তাইলে যে কারোই অন্য (কিছু) চলতেছে বইলা মনে হবে। চেহারা ভাল হইলেই যে অভিনয় ভাল না, মেহজাবিনের পরে মাহী আরেকটা উদাহরণ। মেহজাবিনের মাঝে এতটা ন্যাকামি আছিলনা, যেইটা মাহীর মাঝে মহামারীর মতন আছে। একই ধরণের কাহিনী ছাড়া ভিন্ন কাহিনী নিয়া সিনামা হইলেই মানুষ সেইটারে সিনামা হয় নাই, নাটকের বড় ভার্সন বইলা ত্রাহি ত্রাহি রব উঠায়। কিন্তু এই এক ধরণের কাহিনীর সিনামা দেখতে দেখতে মানুষের বিরক্তির কথা তখন তাদের মনে থাকে না। “ভালবাসা আজকাল” একই ধরণের কাহিনীর সিনামা গুলার মধ্যেই। মেকাপ সহ বেশ কিছু জিনিষের প্রতি আরো জোর দিতে হবে কলাকুশলীদের। সিনামা দেইখা যদি শর্টফিল্মের ভুল গুলা চোখে পরে তাইলেই বুঝা যায় কাজের প্রতি তাদের অবহেলা কতটুকু ছিল। সবারই কিছু কিছু জায়গায় ওভার এক্টিং ছিল। সাকিব খানের দুই বগলের নীচে বেশ কিছু সমস্যা আছে বইলা মনেহইলো। কারণ দৌড়ানোর সময় সহ হাটাচলার সময় হাত শরীরের সাথে কিছুটা দূরত্ব মেন্টেইন কইরা চলাচল করে।
বাংলা কাতুকুতু নাটক গুলোর মতন কাতুকুতু টাইপের হাসানোর চেষ্টা বেশ কিছু জায়গায়। সাথে দুর্বল VFX এর কাজ। পৃথিবীর কোন দেশ মনেহয় দেখানোর বাকী রাখে নাই।
এই ব্যাপারটা সকল দেশের সিনামাতেই থাকে কিন্তু তাদের লাইটিং এর মানানসই দিক গুলোর কারণে চোখে লাগে না তেমন। কিন্তু এই সিনামাতে বেশিই চোখে লাগছে।
ছোট কাল থেকেই বাংলা সিনামাতে দেখতে দেখতে আসতেছি বৃষ্টি পানি দিয়াই দেখানো হয়। এইখানেও পানির ব্যাবস্তা ছিল, তারপরেও কেন যে বৃষ্টির শুরু তে দৃষ্টিকটু ভাবে বৃষ্টির ব্যাপারটা দেখানো হইলো বোধগম্য হয় নাই। নীচের ছবিতে বৃষ্টি তৈরী করতে পারছে তাইলে তার আগের শটে VFX দিয়া জঘন্য ভাবে বৃষ্টি বানানোর কি দরকার ছিল??
এক জায়গায় বাইক নিয়া চেজিং এর এক পার্টে নায়ক শুরু করে APACHE RTR দিয়া আর শেষে নামে YAMAHA FAZER থেইক্কা।ডিরেক্টরের কি মনেহয় মানুষ গাঞ্জা খাইয়া সিনামা দেখতে গেছে যে বাইক চিনবো না???
এছাড়াও বাইক চেজিং এর ক্ষেত্রে কারো কোন উত্তেজনা নাই, মনেহইতেছে পিকনিকে যাইতেছে সকলে মিল্লা বাইকে চইরা। আর ফাইটিং দৃশ্য আরো উন্নত হওয়া উচিৎ ছিল। এটলিস্ট আগের সিনামাগুলার ফাইটিং এরচেয়ে ভাল ছিল মনেহয়। আমার দেখা সাকিব খানের প্রথম সিনামা এইটা। আর এক জায়গায় দেখলাম জোনাকী পোকা ধরতে গেল নায়ক। প্রথমে ঠিকই ছিল কিন্তু হাতে ধইরা আনার পরে জোনাকীর আলো মনেহইতাছে টর্চ লাইটকেও হার মানাইতেছিল। একসময়ে চিন্তা হইছিল এইরকমের বেশ কিছু জোনাকী ধইরা একটা কাচের বোতলে রাইখা দিলে মন্দ হইতো না, এটলিস্ট ইলেক্ট্রিসিটি বিল কিছু কম আইতো। আর নায়কের বাপ কবিরাজ ছিল সাথে তার স্বপ্ন ছিল পোলারেও কবিরাজ বানাইবো এইটা যেমন হাস্যকর যুক্তি এখনকার সময়ে, তেমনি নায়ক জীবনে কোনদিন কবরাজি না কইরা হঠাৎ কি এক গাছের থেইক্কা লতাপাতা নিয়া আইসা চিকিৎসা করতেছে এইটাও সেই একই পর্যায়ের হাস্যকর ব্যাপার। তারপরে হঠাৎ কইত্থে আইসা দৌড়াইতে দৌড়াইতে বান্দরবান থেইক্কা নিজের বাসায় গেলগা কিছুই বুঝলাম না। মা মইরা গেছে দাফন কইরা আবার হঠাৎ চইলা আসলো আগের জায়গায়, কেম্নে কি?? আর শেষে তো আছেই পুলিশ আইসা বলবে আইনের হাত অঅঅঅঅনেক লম্বা।
যারা আগে নিঃস্বার্থ ভালবাসা দেইখা আসছে সবারই মতামত ছিল এর তুলনায় হাস্যকর হইলেও বেশ ভাল ছিল। আর পোড়ামন শতগুণে ভাল ছিল। শুধু নেগেটিভ দিক বইলা যাইতেছি। আসলে পজিটিভ খুব বেশি কিছু চোখে পরে নাই। তবে মিশা সওদাগর তার বাচন ভঙ্গী সহ অভিনয়েও বিশাল পরিবর্তন আনছে। এইটা ভাললাগছে। কথা বার্তার স্টাইল পুরাই বদলাইয়া গেছে।
সিনামার পোস্টে সিনামার গল্প নিয়া কিছু বলা আমার পছন্দ না। কিন্তু এই সিনামার আসলে নির্দিষ্ট কোন গল্প নেই। সবাই পরের দৃশ্য প্রায় কল্পনা করে নিতে পারবে। তাছাড়াও সিনেমার গল্প জেনে গেলে সেইটা দেখার ইচ্ছা উবে যায় আমার। ধরে নিচ্ছি সবারই একই রকম হয়। সেইকারণে গল্প সম্পর্কে কিছুই বললাম না।
আবারো বলছি এই পোস্টের কোন অংশই বাংলা সিনামাকে ছোট করার উদ্দেশ্যে বলা না। কিন্তু যেইখানে আমাদের আরো ভাল ভাল সিনামা আসছে সেইখানে এইধরণের জিনিষ নির্মাণ কতটুকু পজিটিভ ইফেক্ট ধরেরাখতে পারবে দর্শকের কে জানে। আমি একলাই তো দর্শক নই। আমার যা মনেহইলো তাই বললাম। বাকীটা যারা দেখবেন তাদের বিবেচনা।
রেটিং করলেঃ ৫/১০ এর বেশি দিতে পারতেছি না
অফটপিকঃ মাহীর রান আমার রানের কাছাকাছি প্রায় (এতক্ষণ খুইজ্জাও রান ওয়ালা একটা ফুডু পাইলাম না মাহীর )
বিভাগঃ কমেডি, রোমান্টিক
পরিচালকঃ পি এ কাজল
প্রযোজনাঃ জাজ মাল্টিমিডিয়া
পরিবেশকঃ জাজ মাল্টিমিডিয়া
অভিনয়েঃ সাকিব খান, মাহী, কাবিলা, মিশা সওদাগর, আলীরাজ
✘✘✘ দয়া করে কোন বাংলাদেশী মুভির ডাউনলোড লিংক শেয়ার করবেন না। বাংলা মুভি সিনেমাহলে গিয়ে অথবা অরিজিনাল ডিভিডি কিনে দেখুন। দেশের চলচ্চিত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

