somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতার সমুদ্র......

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ব্লগ পরার অনুপ্রেরণা তুমি। আর তুমি আমাকে সবসময় ব্লগে লিখতে বলতে,কিন্তু আমি এতদিন সাহস পাইনি। কিন্তু এবার তোমাকে কিছু একটা স্পেশাল উপহার দিতে চাইছিলাম। আর তাই আমার ব্লগের প্রথম লিখা(এবং শেষ ও হতে পারে) তোমাকে নিয়ে এবং অবশ্যই তোমাকে উৎসর্গ করে। আর জেনে রেখো আমার এই লিখার প্রতিটি শব্দ আমার সমুদ্রকে চিৎকার করে বলছে তার কবিতার ভালবাসার কথা।
লিখব চিন্তা করার পর থেকেই ভাবছিলাম কি নিয়ে লিখা যায়,কিন্তু ভেবে কোন কূলকিনারা করতে পারছিলাম না। তাই শেষে হাল ছেড়ে দিয়ে ভাবলাম আমাদের পুরনো অথচ এখন ও রঙিন সময় গুলো নিয়ে লিখি। আমার জীবনে ঘটে যাওয়া দিনগুলোর মাঝে সেই দিন হয়ত কখনই হারিয়ে যাবেনা। ভাবলে এখনও আমি অনুভব করতে পারি কিভাবে আমি প্রতিদিন একটু একটু করে আমার সমুদ্রের মাঝে তলিয়ে যাচ্ছিলাম এবং একটা সময় পর আমি পুরোই ডুবে গেলাম।
আমার এখনও মনে পরে আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম,তখন ও জানতাম না যে তুমিই সে যার জন্য অপেক্ষা করছিলাম। তুমি আমাকে বুঝতে দিলেনা,কিছু না বলেই সামনে দিয়ে চলে গেলে আমাকে পরীক্ষা করার জন্য। কিন্তু কোন এক অদ্ভুত কারণে মন বলছিল যে আমি তোমার প্রতীক্ষাতেই ছিলাম।তাই তো সাথে সাথেই ফোন করলাম এবং আমার মন সেদিন ভুল বলেনি।
আমরা কতটা সময় কোন বিষয় ছাড়াই গল্প করেছি কিন্তু এর মাঝেই জেনে নিয়েছিলাম যে এই সেই মানুষ যার সাথে আমার বাকি জীবনটা পার করে দিতে পারি। মনে আছে, একবার তোমার রেজাল্ট খুব ভাল হোল কিন্তু আমারটা খারাপ। আমি খুব কাঁদছিলাম,তুমি সেদিন কত চেষ্টা করেছিলে আমার মন ভাল করতে(সফল ও হয়েছিলে), সেদিন ই বুঝেছিলাম এর কাঁধেই মাথা রেখে আমি আমার কষ্টের দিনগুলো পার করে দিতে পারব। আর একদিন আমরা একসাথে চা খাচ্ছিলাম আর হঠাৎ তুমি বললে “আপনি খুব সুন্দর করে চা খান”। খুবই ছোট একটা কথা কিন্তু গভীরতা অনেক, সেদিন মনে হয়েছিল আমার এত ছোট বিষয় গুলো ও তুমি খেয়াল করো!!!!!!!!

তুমি জীবনে না এলে যেন ভালবাসা কি তাই বুঝতে পারতাম না। হয়ত কার ও জন্য শত শত চিঠি লেখা হতোনা, জীবনে হয়ত অনেক সুন্দর সুন্দর বই পড়া হতনা, প্রচণ্ড বৃষ্টিতে হাত ধরে বই খাতা সব ভিজিয়ে রাস্তায় হাঁটা হতোনা। হয়ত কোন এক ঝড়ের রাত শেষে ভোরবেলায় গ্লাডিওলা ফুল হাতে কোন প্রেমিক কে আমার বারান্দায় দাড়িয়ে দেখতে পেতাম না। আর এইসব এত ভালবাসা-বাসির মাঝে কখন যে আমরা একে অপরকে বুঝে দুজন দুজনার মত হয়ে গেলাম টের ই পেলাম না। তবে ঝগড়া যে আমাদের হয়নি সেটা বললেও মিথ্যা বলা হবে, কিন্তু ভাল টুকুই বেশি। এটুকু বলা, লিখাটাকে বাড়াবাড়ির হাত থেকে বাঁচানোর জন্য।
লিখাটা আর বাড়াবো না কারন আমাদের কথা লিখতে গেলে আর ফুরোবে না। তাই এখানেই ইতি টানছি।জানিনা আমার ভালবাসা আমি তোমাকে প্রকাশ করতে পেরেছি কিনা, তবে একটা কথা দিয়ে শেষ করব, তুমি আমার জীবনটা পূর্ণ করেছ। আর তোমাকে ভালবাসি যতটা তুমি কল্পনা করতে পারো তার চাইতেও বেশি।
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×