somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ পূর্ণ চন্দ্রগ্রহণ

১৫ ই জুন, ২০১১ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চন্দ্রগ্রহণ
আমরা জানি পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, পৃথিবীর চারদিকে ঘুরছে। আবার চাঁদকে সাথে নিয়েই পৃথিবী ঘুরছে সূর্যের চার দিকে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আর পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের এই ভ্রমণে এমন সময় আসে যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে যায়। এই সময় এরা একই লাইনে থাকে বলে সূর্যের আলো এসে পরে পৃথিপীর উপর। ফলে পৃথীবীর পিছনে অনেকটা জায়গাজুড়ে পৃথিবীর ছায়া পরে। সেই সময় চাঁদ যদি সেই পৃথিবীর-ছায়া ঢাকা অংশে ঢুকে তখন চাঁদে আর সূর্যের আলো পৌছতে পারেনা, তাই সেই সময় চাঁদকে পৃথিবী থেকে দেখা যায় না। এটিই চন্দ্রগ্রহণ।



হঠাত করে আজ চন্দ্রগ্রহণের কথা বলার কারণ হচ্ছে - আজ একটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। সারা বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।


শুধু বাংলাদেশ নয়, বরং আফ্রিকা ও মধ্য এশিয়া থেকে পুরপুরি, আর দক্ষিণ আমেরিকা, পশ্চিম আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া থেকেও মোটামুটি দেখা যাবে।

আজ, অর্থাৎ ১৫ই জুন রাত ১১টা ২৪ মিনিট। এই সময় গ্রহণটি শুরু হবে উপচ্ছায়া পর্যায় থেকে। রাতের ২টা বেজে ১২ মিনিটে গ্রহণটি পূর্ণতা পাবে, আর গ্রহণটি শেষ হবে ভোর ৫ টায়।


ছবিতে দেখছেন আংশিক ও পূর্ণ চন্দ্রগ্রহণের নমুনা।


সাড়ে এগারটা থেকে গ্রহণ শুরু হয়ে ভোর পাঁটা পর্যন্ত চললেও পৃথিবীর ছায়ার কেন্দ্র চাঁদ থাকবে ১০০ মিটিন। আর এই ১০০ মিনিটই হচ্ছে মূল চন্দ্রগ্রহণ। এতো দীর্ঘ সময় ধরে পৃথিবীর ছায়া কেন্দ্রে চাঁদ খুব কমই থাকে। ফলে এটি একটি relatively rare চন্দ্রগ্রহণ। এই ধরনের চন্দ্রগ্রহণ শেষবার হয়েছিলো ২০০৭ সালের ২৮শে আগষ্ট, আর পরবর্তী এই ধরনের চন্দ্রগ্রহণ হবে ২০১৮ সালের ২৭শে জুলাই।

চন্দ্রগ্রহণের পূর্ণ গল্প লেখার ইচ্ছে আছে বলেই আজ আর তেমন কিছু লিখলাম না।


ছোট্ট একটা দুঃখ, আমার টেলিস্কোপের মাউন্টটি নষ্ট হয়ে গেছে। ফলে ইচ্ছে থাকার পরেও আজ চন্দ্রগ্রহণ দেখার কোনো উদ্দ্যগ নিতে পারছি না। এখন এই পোস্টটি করে টেলিস্কোপটি নিয়ে পরবো, যদি জোড়াতালি দিয়ে কোনো রকমে দাঁড় করাতে পারি।

সূত্রঃ
Click This Link
Click This Link
http://www.mreclipse.com/Special/LEprimer.html
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×