somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রায় কাল্পনিক একটি রাতের চিত্র

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রায় কাল্পনিক একটি রাতের চিত্র



শীতের রাত। আমাদের শহুরে পরবাসী দরিদ্র শীতের রাত নয় বরং গ্রামের প্রতাপশালী শীতের সময়। ফসলের মাঠের ধারের একটি জমিতে একটি তাবু খাটানো। সামনেই পরে আছে একগাদা শুকনো লাকড়ি, সন্ধ্যার পরেই শীত তার তীক্ষ্ণ দাঁতের ছোবল দেবে বলে ক্যাম্প ফায়ারের আয়োজন হচ্ছে। তাবু থেকে কয়েক কদম দূরে প্রায় শুকিয়ে যাওয়া অগভীর একটি পুকুর থেকে ধরা পরেছে বেশ কয়েকটি খাটি দেশী মাছ। ক্যাম্প ফায়ারের কয়লার আগুনে সেই মাছ ঝলসে নেয়া হবে রাতের খাবার হিসেবে। আরও থাকবে শিকার করা প্রায় বুনো খরগোশের বারবীকিউ, এই দিয়ে হবে রাতের ডিনার।

পশ্চিম আকাশে বড় একটা ডিমের হলদে কুসুমের মত ঝুলে আছে তেলহীন সূর্যটা। ফসলের মাঠের উপরে পাতলা চাদরের মত কুয়াশা ঝুলে আছে। দূরের গ্রামগুলি ধীরে ঢেকে যাচ্ছে কুয়াশার আড়ালে। উত্তরী হাওয়ায় শিশুর দাঁতের ধার, কামড় বসাচ্ছে শরীরে। তাই জলে উঠলো ক্যাম্প ফায়ার।

দূরের গির্জা থেকে ভেসে আসলো সন্ধ্যার ঘণ্টা ধ্বনি, ঢং ঢং - ঢং ঢং - ঢং ঢং ....... পাশের চিতা-খোলা মন্দির থেকে ভেসে এলো শাঁখের আওয়াজ। কোন হিন্দু বাড়িতে পূজা হচ্ছে, শোনা যাচ্ছে গায়ের বধূর উলোদ্ধনী। মুয়াজ্জিনের আজানের সুরও কান ছুঁয়ে যায় দূর থেকে।

১০০ ভাগ গ্রামের ছবি চার ধারে ছড়ানো। তবুও শেষ নয় এখানে। যখন আগুণ জালা হল ততোক্ষণে অন্ধকার তার কালো চাদর বিছাতে শুরু করেছে। তখনই চারপাশ থেকে বন্য শেয়ালের পাল তার কোরাস গাইতে শুরু করলো হুক্কাহুয়া তানে। ক্যাম্প ফায়ারের পাশে পাটির উপরে চাদর বিছিয়ে বসে আছি আমরা কজন। আগুনের উত্তাপ এসে লাগছে মুখে। দূরের দ্বীপের মত একটা দুটো বাড়িতে দেখা যাচ্ছে একটা দুটা টিম টিমে আলো। বাকি সব অন্ধকারে নিমজ্জিত। মাঝে মাঝেই রাত জাগা নিশাচর শিকারি পাখিদের তীক্ষ্ণ ডাক শোনা যাচ্ছে। বিশাল বড় ফল খেকো বাদুড় তার দীর্ঘ ডানা ঝাপটে উড়ে যাচ্ছে। খরগোশ ঝলসানো বারবিকিউয়ের সুবাস ছড়িয়ে পড়ছে খোলা প্রান্তরে। সেই গন্ধে আকৃষ্ট হয়ে শেয়ালদের আনাগোনা আমাদের দিকে। এমনি সময় দূরের রেল লাইনে হাজির হয় বিশাল এক রাতের ট্রেন। কু ঝিক ঝিক শব্দের সাথে তার এগিয়ে চলা আর হঠাৎ দীর্ঘ হর্ন ,,,,,,,,

এগিয়ে চলে ট্রেন, এগিয়ে চলে রাত, শশানের পিছন থেকে আধখাওয়া এক ভৌতিক চাঁদ উকি দেয় তার ঘোলাটে আলো নিয়ে। কুয়াশার ঘোলা চাদের আলোয় অশরীরী এক পরিবেশ তৈরি হয় আগুনের কমলা আলো সীমানার বাইরে।




বি.দ্র. প্রায় কাল্পনিক এই রাতের চিত্র আশা করি অর্ধেকটাই উপভোক করতে পারবো (মাছ আর খরগোশ ছাড়া) এই শীতেই, আমাদের স্বপ্নের "আশ্রম"-এ।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×